দীর্ঘ ২২ বছরের সম্পর্কে ইতি, বার্সেলোনাকে আলবিদা ইনিয়েস্তার

চোখের জলে প্রিয় ক্লাব বার্সেলোনাকে বিদায় জানালেন আন্দ্রে ইনিয়েস্তা। দীর্ঘ ২২ বছরের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার কথা জানিয়ে দিলেন কিংবদন্তি এই ফুটবলার।

চোখের জলে প্রিয় ক্লাব বার্সেলোনাকে বিদায় জানালেন আন্দ্রে ইনিয়েস্তা। দীর্ঘ ২২ বছরের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার কথা জানিয়ে দিলেন কিংবদন্তি এই ফুটবলার। শুক্রবার দুপুরে ন্যু ক্যাম্পে সাংবাদিক বৈঠক ডেকে বার্সেলোনা ছাড়ার কথা জানিয়ে দিলেন তিনি। চলতি মরসুম শেষেই বার্সাকে বিদায় জানাবেন তিনি।

দীর্ঘ ২২ বছরের সম্পর্কে ইতি. বার্সেলোনাকে আলবিদা ইনিয়েস্তার

তিনি যে ক্লাব ছাড়বেন তা এক প্রকার নিশ্চিতই ছিল। সেভিয়াকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন হওয়ার রাতেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন বার্সা ছাড়ার। কিন্তু সিদ্ধান্তটা যে এত তাড়াতাড়ি নিয়ে নেবেন তা হয়তো ভাবতে পারেননি তাঁর সতীর্থরাও।

এ দিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'এটাই বার্সেলোনায় আমার শেষ মরসুম। এবং এই কথা জানাতেই এই সাংবাদিক বৈঠক ডাকা। আজ আমার জীনের কঠিন একটা দিন। জীবন নেওয়া আমার কাছে অন্যতম কঠিন সিদ্ধান্ত এটা। ২২ বছর এই ক্লাবের সঙ্গে যুক্ত থাকায় বুঝেছি বিশ্বের সেরা ক্লাবে ফুটবল খেলার অর্থ কী।'

ইনিয়েস্তা বার্সার জার্সিতে যে আর পরের মরসুমে খেলবেন না তা এক প্রকার জানাই ছিল। তবুও তাঁর বার্সাকে বিদায় জানোনোর ঘোষণার দিন কেঁদে ফেললেন তাঁর সতীর্থরা।

এ সাংবাদিক সম্মেলনে তাঁর আরও সংযোজন, 'আমি ফুটবল জীবনে আজ যেখানে রয়েছি তাঁর অন্যতম কারণ বার্সেলোনা এবং লা মাসিয়া। আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ আমার দলের প্রতি। বহু কোচের সঙ্গে আমার ফুটবল জীবনে পরিচয় হয়েছে কথা বলেছি। কথা বলেছি বহু ফুটবলারের সঙ্গেও। আমি জানি তাঁরা কী চান। তবে আমি সব সময়ই চেষ্টা করেছি নিজের প্রতি এবং আমার ক্লাবের প্রতি সৎ থাকার।

বার্সার হয়ে ১৬ বছরে মোট ৩১ ট্রফি জিতেছে ইনিয়েস্তা। এই মরসুমে যে লা লিগা ঘরে তোলার মুখে দাঁড়িয়ে বার্সা তার অন্যতম কারণ এই স্প্যানিশ মিডফিল্ডার।

তবে এ দিন ইনিয়েস্তার বিদায় বেলায় উজ্জ্বল অনুপস্থিতি দেখা যায় তাঁর দীর্ঘ দিনের সক্ষী লিওনেল মেসির। বার্সেলোনার জার্সিতে নয়, মেসির সঙ্গে ইনিয়েস্তার পরিচয় লা মাসিয়া থেকে। কিন্তু সেই মেসিই এ দিন আসেননি। আসেননি লুইস সুয়ারেজও। ক্লাবরে পক্ষ থেকে জানান হয় ব্যক্তিগত কাজে এই দুই ফুটবলার আসতে পারেননি। তবে, ইনিয়েস্তার এই দুই সতীর্থ উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলেন দলের অন্যান্যরা। উপস্থিত ছিলেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে।

নিজের সতীর্থদের প্রতি নিজের বার্তায় ইনিয়েস্তা বলেন, 'আমি সরে গেলেও বার্সার কোনও সমস্যা হবে না বলেই আমার বিশ্বাস। কারণ আমার সতীর্থরা এই দলকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আমার ক্লাব এবং সতীর্থদের কাছে আমি ঋনী।'

ইনিয়েস্তার বার্সা ছাড়ার দিনই প্রশ্ন শুরু হয়ে গেল তাঁর ভবিষ্যত নিয়ে। স্প্যানিস এক সংবাদ মাধ্যমের দাবি তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ বা চাইনিজ সুপার লিগের কোনও ক্লাবে খেলবেন। কিন্তু ইপিএলে খেলার সম্ভবনা এ দিন নিজেই উড়িয়ে দেন ৩৩ বছরের এই তারকা। তিনি জানিয়ে দেন বার্সার বিরুদ্ধে কখনই তিনি মাঠে নামবেন না। ফলে তাঁর ইপিএলে খেলার কোনও সম্ভবনাই নেই। ফলে চিন-ই হতে চলেছে তাঁর পরবর্তী ঠিকানা এটা এক প্রকার নিশ্চিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+