Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Igor Stimac: ইগর স্টিমাচ অপসারিত! ভারতীয় দলের জন্য নতুন হেড কোচ নিয়োগের সিদ্ধান্ত এআইএফএফের

Igor Stimac: ভারতীয় ফুটবল দলের হেড কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো ইগর স্টিমাচকে। সম্প্রতি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে ছিটকে গিয়েছে ভারত।

তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল স্টিমাচের ভবিষ্যৎ নিয়ে। অবশেষে নতুন হেড কোচ নিয়োগের পথেই হাঁটার সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল সংস্থা।

Igor Stimac

ফেডারেশনের কর্তারা গতকাল ভার্চুয়াল মিটিংয়ে বসেছিলেন। এআইএফএফের সহ সভাপতি এনএ হ্যারিস সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন এগজিকিউটিভ কমিটির সদস্য তথা ফিনান্স কমিটির চেয়ারপার্সন মেনলা এথেনপা, কম্পিটিশন কমিটির চেয়ারপার্সন অনিলকুমার প্রভাকরণ, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়ন, টেকনিক্যাল কমিটির সদস্য ক্লাইম্যাক্স লরেন্স ও ফেডারেশনের কার্যকরী সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ।

ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের হতাশাজনক পারফরম্য়ান্সের কথা বিচার-বিশ্লেষণ করে ফেডারেশনের সদস্যরা সর্বসম্মতভাবেই নতুন হেড কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন বলে ফেডারেশনের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।

ইগর স্টিমাচকে নিয়ে যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে তা অপসারিত কোচকে জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে সত্যনারায়ণকে। ইতিমধ্যেই স্টিমাচকে অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ফেডারেশনের সেক্রেটারিয়েট। ১৯৯৮ সালের ফুটবল বিশ্বকাপে ব্রোঞ্জ পদক পাওয়া স্টিমাচ ভারতীয় দলের হেড কোচ হয়েছিলেন ২০১৯ সালের ১৫ মে। স্টিফেন কনস্টানটাইনের স্থলাভিষিক্ত হন তিনি।

ক্রোয়েশিয়ার স্টিমাচের কোচিংয়ে ভারত দু-বার সাফ চ্যাম্পিয়নশিপ জেতে। একবার জেতে ইন্টার কন্টিনেন্টাল কাপ। ত্রিদেশীয় সিরিজেও চ্যাম্পিয়ন হয়েছে স্টিমাচের প্রশিক্ষণাধীন ভারত। স্টিমাচই ভারতের একমাত্র কোচ যাঁর প্রশিক্ষণে একই বছরে ভারত তিনটি খেতাব জেতে। গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ, ত্রিদেশীয় সিরিজ ও ইন্টার কন্টিনেন্টাল কাপে। যদিও এএফসি এশিয়ান কাপে ভারত হেরে যায় অস্ট্রেলিয়া, সিরিয়া ও উজবেকিস্তানের কাছে।

ভারত প্রথমবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হয়। দোহায় কাতারের বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-২ গোলে পরাজিত হওয়ায়। ভারত তৃতীয় রাউন্ডে চলে গেলে অবশ্য স্টিমাচের চুক্তি ২০২৮ সাল অবধি নবীকরণ করা হতো বলে ফেডারেশন সূত্রে খবর। স্টিমাচের পরিবর্তে ভারতের কোনও কোচকে দায়িত্ব দেওয়া হবে, নাকি বিদেশি কাউকে আনা হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ আন্তেনিও লোপেজ হাবাসকে কোচ করার পক্ষেও সওয়াল করছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+