AIFF Executive Committee Meeting: ফেডারেশন কাপ ফিরছে, আই লিগে পাঁচটি নতুন কর্পোরেট দল
AIFF Executive Committee Meeting: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এগজিকিউটিভ কমিটির বৈঠক হয়ে গেল আজ বেঙ্গালুরুতে। কাল এখানেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কুয়েতের বিরুদ্ধে নামবে ভারত।
তার আগে ভারতীয় ফুটবল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো এআইএফএফের কর্মসমিতির সভায়। যার মধ্যে অন্যতম ফেডারেশন কাপ ফেরানো এবং আই লিগে পাঁচটি কর্পোরেট দলকে নেওয়া।

ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেন, ভারত যখন কুয়েতের বিরুদ্ধে সাফ ফাইনালে নামার প্রস্তুতি নিচ্ছে, সেদিনই এগজিকিউটিভ কমিটির বৈঠক হচ্ছে। ভারত নবমবার খেতাব জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে। শক্তির নিরিখে ভারতীয় ফুটবলের বিকাশ ঘটছে। ইম্ফল ও ভুবনেশ্বরে জেতায় বিশ্বের ১০০টি দেশের মধ্যে চলে এসেছে ভারত।

ভারতীয় ফুটবল সঠিক দিশাতেই এগিয়ে চলেছে বলে দাবি করে কল্যাণ কর্মসমিতির সকলকে ধন্যবাদ জানান। গণতান্ত্রিক পদ্ধতি মেনে ফেডারেশনের কর্মসমিতি যেভাবে ভারতীয় ফুটবল পরিচালনা করছে তার প্রশংসা করেন সভাপতি কল্যাণ। তাঁর দাবি, এখন সকলে যেভাবে নিজেদের মতামত ব্যক্ত করতে পারছেন এমন গণতান্ত্রিক পরিবেশ আগে ছিল না।
পাঁচটি কর্পোরেট সংস্থা আই লিগে দল নামানোর ইচ্ছা প্রকাশ করে বিড জমা গিয়েছিল। উত্তরপ্রদেশের বারাণসীর হয়ে ওয়াইএমএস ফিনান্স, পাঞ্জাবের ভৈনি সাহিব ভিলেজের হয়ে নামধারি সিডস, বেঙ্গালুরুর নিমিডা ইউনাইটেড স্পোর্টস ডেভেলপমেন্ট, দিল্লির কঙ্কাটেনাট অ্যাডভেস্ট অ্যাডভাইসরি ও হরিয়ানার আম্বালা থেকে বাঙ্কারহিল প্রাইভেট লিমিটেড বিড জমা দেয়।

এই পাঁচটি কর্পোরেট সংস্থাই আই লিগে দল নামাতে পারবে বলে আজকের বৈঠকে স্থির হয়েছে। ২০১৬-১৭ মরশুমের পর বন্ধ থাকা ফেডারেশন কাপ আসন্ন মরশুম থেকে চালু করছে ফেডারেশন। এ ছাড়া কর্নাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সত্যনারায়ণ এমকে ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল করা হলো।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications