মেসির সুপারিশ, বার্সার জার্সিতে দেখা যেতে পারে পোগবাকে
বহু আশা বুকে নিয়ে রাশিয়ায় পারি দেওয়া লিওনেল মেসি এবং তাঁর দলকে লেলিনের দেশ পাঠিয়েছে খালি হাতেই।
বহু আশা বুকে নিয়ে রাশিয়ায় পারি দেওয়া লিওনেল মেসি এবং তাঁর দলকে লেলিনের দেশ পাঠিয়েছে খালি হাতেই। বিশ্বকাপের যে স্বপ্ন চোখে ভাসিয়ে খেলতে এসেছিলেন আর্জেন্তিনার ফুটবল কিংবদন্তি, সেই স্বপ্ন পায়নি বাস্তবের রূপ।

বরং বিভিন্ন দিক দিয়ে অনেক পিছিয়ে থাকা ফ্রান্সের কাছে অবিশ্বাস্য ভাবে ৪-৩ গোলে হেরে বিদায় নিতে হয়েছে লিওনেল মেসির দলকে। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর এখন মেসির লক্ষ্য ক্লাব ফুটবলে সাফল্য পাওয়া। আর এই কারণেই পল পোগবাকে এই বার মেসির কথা মতো টার্গেট করতে চলেছে বার্সেলোনা।
মরসুম শেষে দীর্ঘ দিনের সম্পর্কে ইতি টেনে ন্যূ ক্যাম্পকে বিদায় জানিয়েছেন আন্দ্রে ইনিয়েস্তা। তাঁর ফাকা জায়গা ভরাট করার মতো কোনও ফুটবলার এই মুহূর্তে নেই বার্সেলোনায়, যে নিজের দায়িত্বে একা মাঝমাঠের দখল নিতে পারেন। এমনও শোনা যচ্ছে ক্রোয়েশিয়ার ইভান রাকিটিচও ছাড়তে পারেন ক্লাব। এই পরিস্থিতিতে বার্সেলোনার মাঝমাঠের শক্তি ধরে রাখতে পল পোগবাকে দলে নিয়ে মাস্টার স্ট্রোক দিতে চায় বার্সেলোনা।
সূত্রে খবর, পল পোগবাকে সই করানোর বিষয়ে আর্নেস্তো ভালভাদ্রের সঙ্গে নিজে কথা বলেছেন লিওনেল মেসি।
শুধু বার্সেলোনাই নয়, ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা এই মরসুমে দল পেতে ঝাঁপাচ্ছে চেলসি এবং রিয়াল মাদ্রিদও।
তবে, স্প্যানিশ সংবাদপত্র 'ডন ব্যালন'-এর খবর অনুযায়ী মেসি বার্সেলোনা কর্তৃপক্ষকে জানিয়েছেন পোগবাকে বার্সার জার্সি পরানোর জন্য যা প্রয়োজন, তাই যেন করা হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications