মোদীর আমলেই বেশি এমার্জেন্সি, 'সংবিধান হত্যা দিবস' সম্পর্কে পাল্টা কটাক্ষ মমতার

নরেন্দ্র মোদীর আমলেই ভারতে বেশি এমার্জেন্সি দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় 'সংবিধান হত্যা দিবস' সম্পর্কে পালটা আক্রমণে গেলেন। উদ্ভব ঠাকরের পাশে বসে মোদী সরকারের কাজকর্ম নিয়ে কটাক্ষ করলেন তিনি।

১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ঘোষণা করেছিলেন। ওই বছর ২৫ জুন তারিখ থেকে এমার্জেন্সি শুরু হয় ভারতে। এবার নরেন্দ্র মোদী সরকার ২৫ জুন তারিখকে 'সংবিধান হত্যা দিবস' হিসেবে ঘোষণা করল। কংগ্রেসকে চাপে রাখার জন্য মোদী সরকারের এই কৌশল। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে মন্তব্য করেছেন। বিজেপি সরকারের এই সিদ্ধান্ত সম্পর্কে তিনি পালটা খোঁচাও দিয়েছেন। ইন্ডিয়া জোটের অন্যতম বড় শরিক তৃণমূল কংগ্রেস। রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা। সেই হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী হিসেবে কংগ্রেসের পাশেই দাঁড়ালেন। এমন মনে করছে রাজনৈতিক মহল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই গিয়েছেন। উদ্ভব ঠাকরের সঙ্গে বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হয়। একাধিক বিষয়ে দুজনের কথাবার্তা হয়েছে। এরপর উদ্ভব ঠাকরেকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন। তখনই 'সংবিধান হত্যা দিবস' সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হয়।

এই ঘোষণা নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন "আমরাও এমার্জেন্সি সমর্থন করি না। কিন্তু যেভাবে ন্যায় সংহিতা আনা হল, সেটাও কি ঠিক? " মমতা আরও বলেন, "একের পর এক মুখ্যমন্ত্রীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।"

নরেন্দ্র মোদীর আমলে সব থেকে বেশি এমার্জেন্সি হচ্ছে। এই কথা বলেন মমতা। ক্রিমিনাল ল'কে বদলে ন্যায় সংহিতা তৈরি করা হল। কী বদল করা হল, জানাই গেল না। এফআইআর কেমন ভাবে করা হবে? তাও বোঝা যাচ্ছে না। এই বক্তব্যও উঠে এসেছে মমতার কথায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+