লকডাউন উঠলে আর বাড়িই ফিরবেন না যুজবেন্দ্র চাহল! কিন্তু কেন?

লকডাউন উঠলে আর বাড়িই ফিরবেন না যুজবেন্দ্র চাহল! কিন্তু কেন?

করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে কেন্দ্রের জারি করা লকডাউনের নিয়ম মেনে চলছেন দেশবাসী। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘরবন্দিই রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রীড়া ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে অন্তর্ভূক্ত টিম ইন্ডিয়ার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। যিনি নাকি লকডাউন উঠলে আর বাড়িই ফিরবেন না বলে জানিয়েছেন। কিন্তু কেন, তা জানতে নিচের লেখনিতে চোখ রাখতেই হবে।

লাগামছাড়া করোনা

লাগামছাড়া করোনা

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বলি হয়েছেন এক লক্ষেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ হাজার পেরিয়েছে। মৃত্যু হয়েছে ২৫০ জনের।

দেশজুড়ে লকডাউন

দেশজুড়ে লকডাউন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। সেই মতো ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় দেশে লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর।

আর পারছেন না চাহল

আর পারছেন না চাহল

টিম ইন্ডিয়ার লেগ স্পিনার কুলদীপ যাদব স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মসকরা করে জানিয়েছেন, করোনা ভাইরাসের জেরে জারি থাকা লকডাউন উঠলে তিনি বাড়ি থেকেই লকডাউন হতে চান। তিনি এভাবে আর ঘরবন্দি থাকতে পারছেন না বলেও জানিয়েছেন যুজবেন্দ্র চাহল। বলেছেন, প্রয়োজনে তিনি নিকটবর্তী হোটেলে থেকে লাইভ শো-তে অংশ নেবেন। কিন্তু বাড়িতে তাঁর আর মন টিকছে না বলেই জানিয়েছেন টিম ইন্ডিয়ার লেগ স্পিনার।

মাঠে ফিরতে চান চাহল

মাঠে ফিরতে চান চাহল

তিনি অবিলম্বে মাঠে নেমে বল করতে চান বলে জানিয়েছেন যুজবেন্দ্র চাহল। তাঁর কথায়, যখন খেলা থাকে, তখন পরপর ম্যাচে ক্রিকেটাররা বিতশ্রদ্ধ হন। কিন্তু দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকার জ্বালাও তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার লেগ স্পিনার। তাঁর কথায়, তিনি যা, তা ক্রিকেটের জন্যই। তাই ক্রিকেট ছাড়া নিজের জীবনের কথা ভাবতেই পারছেন না চাহল।

দুই ব্যক্তির সঙ্গে কথা বললেন

দুই ব্যক্তির সঙ্গে কথা বললেন

যুজবেন্দ্র চাহল জানিয়েছেন, লকডাউনের সময় টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা ও বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদবের সঙ্গে লাগাতার কথা বলে যেতে চান। তেমনটা হলে এক মাস ঘরবন্দি থাকতে তাঁর কোনও সমস্যা নেই বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার লেগ স্পিনার। একই সঙ্গে ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহের সঙ্গে তিনি লকডাউনের সময় কোনও কথা বলতে চান না বলেও জানিয়েছেন চাহল। তাঁর কথায়, বুমরাহ লাইভ চ্যাটেও নিস্তব্ধই থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+