Yuzvendra Chahal: হার্দিকের পর চাহাল! ভাঙার পথে সংসার, আলাদা থাকছেন ধনশ্রী

Yuzvendra Chahal: হার্দিক পাণ্ডিয়ার পর এবার ভাঙছে যুজবেন্দ্র চাহালের সংসার। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের প্রতিবেদনে এই খবর প্রকাশিত হতেই শোরগোল পড়ে গিয়েছে।

আইপিএল নিলামে চাহালকে ১৮ কোটি টাকায় কিনেছে পাঞ্জাব কিংস। ভারতীয় দলের হয়ে প্রায় বছর দুয়েক মাঠেই নামেননি। টি২০ বিশ্বকাপের দলে থেকেও খেলার সুযোগ পাননি চাহাল। এবার ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা খেতে চলেছেন।

Yuzvendra Chahal

এর আগেও চাহাল ও ধনশ্রীর সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে। তবে সেই সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজেদের সম্পর্ক অটুট থাকার বার্তা দিয়েছেন ভারতীয় স্পিনার চাহাল ও কোরিওগ্রাফার ধনশ্রী। তবে এবার সোশ্যাল মিডিয়াতেই তাঁদের সম্পর্কের ভাঙনের ইঙ্গিত।

যুজবেন্দ্র ও ধনশ্রী একে অপরকে যে আনফলো করেছেন তা দৃষ্টি এড়ায়নি নেটিজেনদের। ডিভোর্সের প্রক্রিয়া এখনও শুরু না হলেও তারকা দম্পতি যে বিচ্ছেদের পথে হাঁটছেন তা নিয়ে সংশয় নেই বলেই দাবি সংবাদমাধ্যমটির প্রতিবেদনে।

সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ডিভোর্স হচ্ছেই। সরকারিভাবে জানানোই শুধু বাকি। বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। তবে দুজনেই সহমত হয়েছেন নিজেদের জীবন আলাদাভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে। মাস তিনেকের বেশি ধরে তাঁরা আলাদা থাকছেন।

নেটাগরিকরা দেখেছেন, চাহাল ও ধনশ্রী একে অপরকে ইনস্টাগ্রামে শুধু আনফলোই করেননি, মুছে দিয়েছেন তাঁদের বিয়ে ও সম্পর্কে থাকাকালীন যাবতীয় ছবি ও ভিডিও। আর তা থেকেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিচ্ছেদের জল্পনা।

কোভিড-১৯ লকডাউন চলাকালীন ধনশ্রীর সঙ্গে আলাপ হয়েছিল চাহালের। এক সাক্ষাৎকারে ধনশ্রী জানিয়েছিলেন, লকডাউনের সময় ক্রিকেটাররা বাড়িতেই থাকছিলেন। এভাবে বসে থাকতে থাকতে অনেকে বিরক্তি বোধ করছিলেন। সেই সময় চাহাল নাচ শেখার আগ্রহ দেখান।

সোশ্যাল মিডিয়ায় ধনশ্রীর নাচের ভিডিও দেখে আকৃষ্ট হন চাহাল। নাচ শিখতে চান বলে বার্তা দেন। রাজি হয়ে যান ধনশ্রী। এরপরই ফাঁকে একে অপরের প্রেমে পড়েন। ২০২০ সালের ৮ অগাস্ট হয়ে যায় চাহাল ও ধনশ্রীর বাগদান। ২২ ডিসেম্বর বিয়ে হয় তাঁদের। চাহালের ম্যাচের সময় ধনশ্রীকে যেমন নিয়মিত মাঠে দেখা গিয়েছে, তেমনই ধনশ্রীর রিয়ালিটি শো-এ হাজির থেকেছেন চাহাল। দুজনে নানা ভিডিও ও ছবি পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ায়।

চাহাল ভারতের হয়ে শেষ ওডিআই খেলেছেন ২০২৩ সালের ২৪ জানুয়ারি। ২০২৩ সালের অগাস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেন শেষ টি২০ আন্তর্জাতিক। ভারতীয় দলে এখন যা প্রতিযোগিতা তাতে চাহালের প্রত্যাবর্তন অসম্ভব। আইপিএলে অবশ্য নতুন ইনিংস শুরু করবেন। অবশ্যই ব্যক্তিগত জীবনের ঝড়-ঝাপটা সামলে। চাহাল ও ধনশ্রীর তরফে অবশ্য এখনও তাঁদের সম্পর্ক নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+