Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চাহাল ও ধনশ্রী ১৮ মাস ধরে আলাদাই থাকতেন, আনফলো করেছেন দুজনেই!

ফের ভারতীয় ক্রিকেটের অন্দরে ডিভোর্সের গুঞ্জন। হার্দিক পান্ডিয়ার পর ফের আরও এক ক্রিকেট তারকার ব্যক্তিগত জীবনে নেমে এল বিচ্ছেদের ধারা। এবার ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং তার স্ত্রী ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদ নিয়ে সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, এই দম্পতি বান্দ্রার পারিবারিক আদালতে বিচ্ছেদের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তবে, এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয় নি কারোর পক্ষ থেকেই।

এই গুঞ্জনের মধ্যেই ধনশ্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা শেয়ার করেছেন, যেখানে তিনি এই ধরনের ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন - "গত কয়েক দিন আমার এবং আমার পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল। কিছু ভিত্তিহীন লেখা এবং তথ্য যাচাই না করেই কুৎসা রটানো হচ্ছে, যা সত্যিই হতাশাজনক"। তিনি আরও বলেন, "আমার নীরবতা দুর্বলতার চিহ্ন নয়; বরং এটি শক্তির প্রতীক"।

Yuzvendra Chahal and Dhanashree Verma

অন্যদিকে, চাহালও তার ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ বার্তা শেয়ার করেছেন। তিনি লিখেছেন - "নীরবতা একটি গভীর সুর, যারা সমস্ত কোলাহলের ঊর্ধ্বে এটি শুনতে পারে তাদের জন্য"।

এই পোস্টটিকে অনেকেই তাদের ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে, তারা সরাসরি বিচ্ছেদ নিয়ে কিছু বলেননি।

উল্লেখ্য, ২০২০ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন চাহাল এবং ধনশ্রী। তার পরের তিন বছর সম্পর্কে মিষ্টতা থাকলেও, ২০২৩ সালে ধনশ্রী তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে 'চাহাল' পদবি সরিয়ে ফেলেন, যা নিয়ে তীব্র জল্পনা শুরু হয় সেই সময়। পরে, চাহাল একবার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, "একটি নতুন জীবন আসছে", যা ভক্তদের বিভ্রান্ত করেছিল। তবে তখন তারা বিচ্ছেদের গুঞ্জনকে "গুজব" বলে উড়িয়ে দেন। পরে অবশ্য জানা যায়, গত ১৮ মাস ধরে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা আলাদা আলাদা থাকছেন। যদিও এই তথ্যের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

বর্তমানে যুজবেন্দ্র চাহাল ভারতীয় জাতীয় দলের বাইরে রয়েছেন। তিনি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে ছিলেন তবে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন, এবং আগস্টে শেষবারের মতো ভারতের হয়ে টি-টোয়েন্টিতে অংশ নেন। তবে আইপিএল ২০২৫ নিলামে পাঞ্জাব কিংস তাকে ১৮ কোটি টাকায় কিনেছে।

যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি। যদিও কিছু সংবাদমাধ্যম তাদের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ করেছে। তারা দাবি করেছে যে, দুজনের সম্মতিতে এই বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। তবে তারা দুজনেই এ বিষয়ে এখনো সরাসরি কিছু বলেননি। তাই, তাদের বিচ্ছেদ নিয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও কিছুটা অপেক্ষা করতেই হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+