Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: টি২০ বিশ্বকাপে ফিরছেন ছয় ছক্কার মালিক, কোন ভূমিকায় দেখা যাবে যুবরাজ সিংকে?

টি২০ বিশ্বকাপে ফিরছেন যুবরাজ সিং। ১৭ বছর আগে যে মঞ্চে ছয় বলে ৬ ছক্কা হাঁকিয়ে রেকর্ড সৃষ্টি করেছিলেন যুবি সেখানেই তাঁকে দেখা যাবে এবার ভিন্ন ভূমিকায়। না, ধারাভাষ্যকার বা কোনও দলের মেন্টর নয়, আসন্ন টি২০ বিশ্বকাপের তৃতীয় দূত হিসেবে নিাযুক্ত হলেন যুবি। দুটি বিশ্বকাপজয়ী ভারতীয় তারকার নাম শুক্রবার ঘোষণা করল আইসিসি।

আসন্ন টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুবরাজ সিংয়ের নাম ঘোষণা করেছে আইসিসি। এর আগে ক্রিস গেইল ও উসেইন বোল্টের নাম ঘোষণা করা হয়েছিল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। এবার সেই তালিকায় যুক্ত হলেন যুবরাজ সিং। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।টি২০ বিশ্বকাপের জন্য প্রচারমূলক কাজে দেখা যাবে যুবিকে। এমনকী ভারত-পাক বারুদে ঠাসা লড়াইয়ের আগেও প্রচারমূলক কাজে দেখা যাবে যুবিকে।

Yuvraj Singh

২০০৭ সালের টি২০ বিশ্বকাপের প্রসঙ্গ উঠলে নস্ট্যালজিক হয়ে পড়েন যুবরাজ সিং। বিশ্বকাপের দূত ঘোষিত হওয়ার অব্যবহিত পরে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, 'টি২০ বিশ্বকাপে আমার স্মরণীয় কিছু মুহূর্ত রয়েছে। এক ওভারে ছটি ছক্কা রয়েছে। সেই বিশ্বকাপেরই অংশ হতে পেরে ভালো লাগছে।"

যুবরাজ আরও বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট খেলার জন্য দারুণ একটি জায়গা যেখানে সমর্থকরা খেলা দেখতে চলে আসার বিষয়টি দারুণ আবহ সৃষ্টি করে সেখানে। এছাড়া ক্রিকেট মার্কিন যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়ছে, আমি টি২০ বিশ্বকাপের মাধ্যমে তার অংশ হতে পেরে দারুণ রোমাঞ্চিত।

ভারতীয় দল প্রসঙ্গে যুবরাজ বলছেন, 'বিশ্বকাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন সূর্যকুমার যাদব।নিশ্চিত করেই বলতে পারি, সূর্যকুমার যাদবই এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। ওর যা খেলার ধরন, ১৫ বলের মধ্যেই পরিস্থিতি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। নিজে একজন ব্যাটার হিসেবে দলের প্রধান মুখ হিসেবে সূর্যকুমার যাদবকেই বেছে নেব। বোলিংয়ের ক্ষেত্রে টিম ইন্ডিয়ার প্রধান ভরসা হতে পারেন জসপ্রীত বুমরা। বোলিং আক্রমণে আমি একজন লেগস্পিনারও দেখতে চাই। সেটা যুজবেন্দ্র চাহাল হতে পারে। ও দুর্দান্ত পারফর্ম করছে।'

টি২০ বিশ্বকাপের দূত হয়েছে উসেইন বোল্ট। বুধবার আইসিসির পক্ষ থেকে জামাইকান অ্যাথলিটের নাম ঘোষণা করা হয় বিশ্বকাপের দূত হিসেবে। অলিম্পিক্স এবং বিশ্বচ্যাম্পিয়নশিপ মিলিয়ে ১৯টি সোনার পদকজয়ী অ্যাথলিটকে পেয়ে উচ্ছ্বসিত আইসিসি।চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। চলতি বছরের ১-২৯ জুন হবে এই টুর্নামেন্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+