ফের বাইশ গজে ভারত বনাম পাকিস্তান, কোথায় কবে জেনে নিন
ফের একবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান।
ফের একবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। না চমকে যাবেন না। আপনি হয়ত জানেন না ক্রিকেট বিশ্বকাপ চলছে। দৃষ্টিহীণদের এই ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। এবার ফাইনালে তাদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিতেছিল ভারতীয় এবার আবার ফাইনাল। এর আগে গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্য ভারতীয় সিনিয়র দল এই অবস্থাতেই পড়েছিল। তাতে গ্রুপ পর্বে তারা জিতলেও ফাইনালে তাদের হারতে হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু এবার আর এই একই ভুল করতে চাননা ভারতীয় ক্রিকেটাররা। একে বিশ্বকাপ তাতে আবার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। স্বভাবতই দারুণ চাঙ্গা ভারতীয় দল। আগামী ২০ জানুয়ারি শারজায় ফাইনাল ম্যাচ আয়োজিত হবে। প্রতিপক্ষ পাকিস্তান। এই বিশ্বকাপে ভারত এখনও একটাও ম্যাচ হারেনি। ফাইনালে ভারতকেই ফেভারিট ধরা হচ্ছে।
Mark the date, grab yourself some popcorn and do keep those finger nails. It's going to be a humdinger of a contest with a nail biting finish as India take on Pakistan in the finals on the 20th at Sharjah.#BlindCricketWorldCup #TheOtherMenInBlue #thecupisours #INDvsPAK 🇮🇳🇵🇰 pic.twitter.com/Ghcjnx3zmO
— Cricket Association for the Blind in India (CABI) (@blind_cricket) January 17, 2018
The finalists were graced with the presence of India legend and former world cup winner Mr Syed Kirmani.#BlindCricketWorldCup #TheOtherMenInBlue #thecupisours#INDvsPAK pic.twitter.com/r8eHLYswY9
— Cricket Association for the Blind in India (CABI) (@blind_cricket) January 18, 2018
সেমিফাইনালে টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করে। ৩৮.৫ ওভারে ২৫৬ রান তোলে তারা। ভারতীয় বোলারদের মধ্যে দুর্গা রাও ৩ ওভারে ২০ রান দিয়ে তিন উইকেট সংগ্রহ করেন। এছাড়া জোড়া উইকেট শিকার করেছেন দীপক মল্লিক এবং প্রকাশ।
রান তাড়া করতে নেমে জয়ের লক্ষ্যে পৌঁছতে বিশেষ বেগ পেতে হয়নি ভারতীয় দলকে। গণেশভাই মুহুদকরের শতরান ভারতীয় ক্রিকেট দলের জয়ের রাস্তা অনেকটাই প্রশস্ত করে। মাত্র ৬৯ বলে তিনি ১১২ রান করেন। ভারতের অপর তারকা ব্যাটসম্যান দীপক মল্লিক ৫৩ রান করেন।
Click it and Unblock the Notifications