আইপিএলের প্রোমো প্রকাশ, মহেন্দ্র সিং ধোনিকে মুখ করে প্রচারে কোন বার্তা?

আইপিএলে সম্প্রচারকারী সংস্থা বিজ্ঞাপনে এবারও মুখ করেছে মহেন্দ্র সিং ধোনিকে। ধোনির চেন্নাই সুপার কিংস এবার আইপিএলে নামবে খেতাব দখলে রাখার লক্ষ্য নিয়ে। গত বছর ভারতে আইপিএল শুরু হলেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় স্থগিত রাখতে হয়েছিল মাঝপথেই। টি ২০ বিশ্বকাপের আগে আইপিএলের শেষাংশ হয় সংযুক্ত আরব আমিরশাহীতে।

মহেন্দ্র সিং ধোনিকে মুখ করে প্রচারে কোন বার্তা?

তবে এবার আইপিএল ভারতেই হবে। আগেরবারের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে কোনও দলকেই লিগ পর্বের খেলা চলাকালীন বিমানযাত্রা করতে হবে না। খেলাগুলি সীমাবদ্ধ রাখা হচ্ছে মুম্বই ও পুনেতে। পুনের ম্যাচগুলি খেলতে দলগুলিকে সড়কপথেই নিয়ে যাওয়া হবে। আইপিএলের ভারতে প্রত্যাবর্তনের বিষয়টিই তুলে ধরা হচ্ছে বিজ্ঞাপনের ক্যাচলাইনে। এবারের আইপিএলে থাকছে ১০টি দল। নতুন যোগ হয়েছে ২টি। দুটি গ্রুপে ভাগ করে খেলা হচ্ছে ৭০টি লিগ ম্যাচ।

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আইপিএল চলাকালীন মাঠে দর্শক প্রবেশের অনুমতিও দেওয়া হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে দর্শকদের সংখ্যা বাড়ানোও হবে। আইপিএল সম্প্রচারকারী সংস্থা ধোনির নতুন লুক সামনে এনে টিজার প্রকাশ করেছিল। এবার হলো প্রোমো প্রকাশ। যেখানে ধোনিকে দেখা যাচ্ছে একজন বাস ড্রাইভারের ভূমিকায়। তাঁর হাতের আংটিতে রয়েছে এমএসডি-র জার্সির ৭ সংখ্যাটি। ব্যস্ত রাস্তায় তিনি বাস দাঁড়িয়ে করে দিতেই সেখানে হাজির হন এক পুলিশকর্মী। হঠাৎ বাস থামানোর কারণ তিনি জানতে চান। ধোনি বলেন, সুপার ওভার চলছে, সেটা দেখছি। এরপর পুলিশও সেখান থেকে চলে যান। অর্থাৎ আইপিএল ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনার ছবিই তুলে ধরার চেষ্টা হয়েছে।

হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, বাংলা ও গুজরাতি ভাষায় প্রোমো প্রকাশ করেছে স্টার স্পোর্টস। ডিজনি স্টারের স্পোর্টস হেড সংযোগ গুপ্ত জানিয়েছেন, প্রোমোটিতে আইপিএল ঘিরে দর্শকদের উন্মাদনার ছবিটিই তুলে ধরা হয়েছে। আইপিএলের সময় এমন দৃশ্য যেমন স্বাভাবিক বা চেনা, তেমনই নিউ নর্মালের সঙ্গেও মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছেন। দুইয়ের মিশেল ঘটিয়েই ইয়ে অব নর্মাল হ্যায় হ্যাশট্যাগে বিজ্ঞাপনী স্লোগানটি জনসমক্ষে আনা হয়েছে। প্রোমোটি তৈরি করেছেন বিশিষ্ট পরিচালক তথা চিত্রনাট্যকার ভাসান বালা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+