Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Year Ender 2024: ২০২৪ সালে ভারত তথা বিশ্বের সেরা বোলার বুমরাহ, টেস্ট ও টি২০ আন্তর্জাতিকে ঈর্ষণীয় সাফল্য

Year Ender 2024: জসপ্রীত বুমরাহর কেরিয়ারে ২০২৪ সালটি স্মরণীয় হয়ে থাকছে। ভারতের টি২০ বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছেন জসপ্রীত বুমরাহ।

অস্ট্রেলিয়া সফরে চলতি সিরিজে ৩০টি শিকার ঝুলিতে পুরে বুমরাহই সর্বাধিক উইকেটশিকারী। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় উঠে এসেছেন পাঁচ নম্বরে।

Year Ender 2024

মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে ৯৯ রান দিয়ে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে বুমরাহ পাঁচ উইকেট পেলেন ৫৭ রান খরচ করে। ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট দখলের নজির আজ গড়লেন তাঁর টেস্ট কেরিয়ারে ত্রয়োদশবার।

চলতি সিরিজে চারটি টেস্টের ৮ ইনিংসে বুমরাহ ৩০ উইকেট নিয়েছেন, ১২.৮৩ গড় রেখে। সেরা বোলিং ৭৬ রানে ৬ উইকেট। ইকনমি ২.৭২, স্ট্রাইক রেট ২৮.২৬। ২ বার ইনিংসে চারটি এবং তিনবার ইনিংসে অন্তত পাঁচটি করে উইকেট দখল করলেন।

২০২৪ সালে বুমরাহ ১৩টি টেস্ট খেললেন, ২৬ ইনিংসে ৭১টি উইকেট নিলেন। ২০১৮ সালে টেস্ট অভিষেকের পর থেকে কোনও বছর টেস্টে এত উইকেট নেননি বুমরাহ। ২০১৮ সালে ৪৮টি ও ২০২১ সালে নিয়েছিলেন ৩০ উইকেট। এ বছর টেস্টে তাঁর সেরা বোলিং ৪৫ রানে ছয় উইকেট, ম্যাচে সেরা ৯১ রান দিয়ে ৯ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৫ বার।

২০২৪-২৫ মরশুমে ৮ টেস্টের ১৬ ইনিংসে ৬৪ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত ১৪.৮৪ গড় রেখে, ইকনমি ২.৮২। তিনবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। পারথ টেস্টে রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন। সেই টেস্টে প্রথম ইনিংসে পাঁচটি ও দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেন।

বুমরাহকে ভারতের পরবর্তী স্থায়ী টেস্ট অধিনায়ক করার দাবিও উঠে গিয়েছে। চলতি বছর কোনও ওডিআই খেলেননি বুমরাহ। টি২০ বিশ্বকাপে সর্বাধিক ১৭টি করে উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের ফজলহক ফারুকি ও অর্শদীপ সিং। জসপ্রীত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া নেন ১৫টি করে উইকেট।

টি২০ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা প্লেয়ার হন বুমরাহ। প্রতিটি ম্যাচে তাঁর বোলিং সামলানো দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছিল ব্যাটারদের কাছে। টি২০ বিশ্বকাপে বুমরাহ ৮ ম্যাচ খেলে ১৭ উইকেট নেনষ গড় ৮.২৬, ইকনমি মাত্র ৪.১৭। সেরা বোলিং আফগানিস্তান ম্যাচে। ১টি মেডেন-সহ চার ওভারে ৭ রান দিয়ে নেন তিনটি উইকেট। পাকিস্তানের বিরুদ্ধে ১৪ রান দিয়ে নেন তিন উইকেট। ফাইনালে ৪ ওভারে ১৮ রান খরচ করে তুলে নিয়েছিলেন ২ উইকেট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+