Year Ender 2024: টেস্টে দুই সিরিজ হৃদয় ভেঙেছে ভারতীয় ক্রিকেটের ভক্তদের, ব্যর্থতা সঙ্গী ওডিআইতেও
Year Ender 2024: ২০২৪ সালে ভারতীয় ক্রিকেট দল শুরুটা করেছিল কেপ টাউন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে। সিরিজ ১-১ রেখেও ফিরেছিল।
এরপর টি২০ বিশ্বকাপ থেকে একাধিক সিরিজ জয়ের সাক্ষী থেকেছে ভারত। তবে তারই মধ্যে কয়েকটি সিরিজের ব্যর্থতা হৃদয় ভেঙেছে ভক্তদের।

শ্রীলঙ্কায় একদিনের আন্তর্জাতিক সিরিজে হার
এ বছর ভারত খুব বেশি ওডিআই সিরিজ খেলেনি। শ্রীলঙ্কায় খেলেছিল। টি২০ বিশ্বকাপ জেতার পর বিশ্রাম নিয়ে খেলেছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। টি২০ সিরিজ জেতার পর অবশ্য ওডিআই সিরিজ মেন ইন ব্লু হেরে যায় শ্রীলঙ্কার মাটিতে।
টি২০ সিরিজের শেষ ম্যাচ টাই হয়েছিল। ভারত সুপার ওভারে জেতে। এরপর রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক টাই করে। ২৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৭.৫ ওভারে অল আউট হয়েছিল ২৩০ রানে। পরের দুটি ওডিআই হেরে যায় যথাক্রমে ৩২ ও ১১০ রানে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হার
দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপ্রত্যাশিত ফলের সাক্ষী থাকতে হয়েছে ভারতীয় দলকে। রোহিত শর্মার দলকে হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজ জেতে নিউজিল্যান্ড। প্রথম টেস্টে নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়লাভ করে বেঙ্গালুরুতে। এরপর পুণে টেস্টে ১১৩ রানে ও মুম্বই টেস্টে ২৫ রানে ভারতকে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল কিউয়িরা।
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের হ্যাটট্রিকের সম্ভাবনাও শেষ হয়ে গিয়েছে গতকাল। পারথ টেস্টে জসপ্রীত বুমরাহর নেতৃত্বে ভারত জেতে ২৯৫ রানে। রোহিত শর্মার নেতৃত্বে অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট এবং ব্রিসবেন টেস্ট ড্র রাখতে সক্ষম হয় ভারত। তবে তাতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সম্ভাবনা কমতে শুরু করেছিল।
গতকাল ভারত ১৮৪ রানে হেরে গিয়েছে মেলবোর্নে। ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। সিডনিতে জিতলেও টেস্ট সিরিজ জয়ের হ্যাটট্রিক আর হলো না ভারতের। গতকালের পরাজয় ভারতকে ICC WTC ফাইনালের দৌড় থেকেই ভারতকে কার্যত ছিটকে দিল। তিনবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার হাতছানি ছিল ভারতীয় দলের সামনে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications