Year Ender 2023:টাইমড আউট থেকে আম্পায়ারের সৌজন্যে কোহলির শতরান, এক নজরে বিশ্বকাপের বিতর্কিত ঘটনা
ক্যালেন্ডারের পাতা বলছে বিদায়ের পথে ২০২৩। আরও একটা বছর সমাপ্তির পথে। সেইসঙ্গে ইতিহাসের পাতায় চলে যাচ্ছে নানা ঘটনা। সারা বছর ধরে রাজনীতি-সমাজ-অর্থনীতির মতোই খেলার মাঠে থাকে ঘটনার ঘটঘটা। চলতি বছর এশিয়া কাপ, বিশ্বকাপের মকতো মেগা একদিনের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২২ গজে যেমন রেকর্ড হয়েছে, তেমনই থেকেছে বিতর্কেরও ছোঁয়াও।এক নজরে দেখে নেওয়া যাক ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে বিতর্কিত বিষয়গুলি।
প্রথমেই সবথেকে বেশি বিতর্ক হয়েছে ভারত-নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনাল ম্যাচের পিচ নিয়ে।ডেইলি মেল একটি প্রতিবেদন পেশ করে যা নিয়ে তোলপাড় শুরু হয় ক্রিকেট বিশ্বে। এই প্রতিবেদনের মূল নির্যাস ছিল পিচ নি্য়ে কোনও নিয়মনীতিই মানা হচ্ছে না। ভারতকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে।

দ্বিতীয় সবথেকে বড় বিতর্ক ছিল অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইমড আউট বিতর্ক। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে প্রথমবার টাইমড আউটের শিকার হন ম্যাথিউজ। যে হেলমেট নিয়ে প্রথমে নেমেছিলেন, সেটায় কিছু গলদ ছিল। পরে আরও একটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত ছিল না। ম্যাথিউজের পরতে অসুবিধা হচ্ছিল, কারণ হেলমেটের স্ট্র্যাপ ভাঙা ছিল৷
কিন্তু এর মধ্যেই বেশ কিছুটা সময় কেটে যায় ৷ সেইসময়েই আম্পায়ারের কাছে আউটের আবেদন জানান বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান, সেই আবেদনের ভিত্তিতে আউট হন ম্যাথিউজ। যা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট দুনিয়া।
বিশ্বকাপে ডিআরএস নিয়েও কম বিতর্ক হয়নি।। বিশ্বকাপ চলাকালীন বিতর্ক শুরু হল ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে। একাধিক প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান ক্রিকেটারও এই বিষয়টি মুখ খোলেন। এমনকি ডিআরএসের একাধিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠে। অবশ্যই ২০২৩ সালের বিশ্বকাপের সঙ্গে জুড়ে থাকবে ডিআরএস বিতর্ক।
বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলির শতরান নিয়ে আছে বিতর্কের ছোঁয়া। বাংলাদেশ বোলিংয়ের ৪২তম ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২ রান। সেইসময় বিরাট কোহলি ব্যক্তিগত ৯৭ রানে ব্যাটিং করছিলেন। তখন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ প্রথম বলটি ওয়াইড করেন। যদিও সেই বলটিকে বৈধ ঘোষণা করেন ওয়ান ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলব্রো।
সেই বলটি ওয়াইড দিলে বিরাটের শতরান অনিশ্চিত হয়ে পড়ত। কিন্তু আম্পায়ারের সৌজন্যে তা হয়নি। এর পরের বল ডট বলে পরিণত হলেও ওভারের তৃতীয় বলটি শ্যূনে তুলে সীমানার বাইরে পাঠিয়ে দেন বিরাট কোহলি।সেইসঙ্গে শতরান পূর্ণ করেন কিং কোহলি। কিন্তু ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে থাকল বিতর্ক।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে ৪৯তম শতরান পূর্ণ করেন কিং কোহলি। কিন্তু সেই ম্যাচে স্বার্থপরের মতো খেলার অভিযোগ উঠে কোহলির বিরুদ্ধে। যা বিতর্কের জন্মদেয়।
একাধিক পাকিস্তানী ক্রিকেটার বিশ্বকাপে ভারতকে অতিরিক্ত সুবিধা দানের অভিযোগ তোলেন আইসিসির বিরুদ্ধে। এমনকি প্রাক্তন পাক ক্রিকেটার হাসান রাজা সরাসরি বল নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ ছিল ভারতকে বাড়তি সুবিধা দিতে ভিন্ন বলে খেলা নো হচ্ছে, যদিও সব অভিযোগই রাখিজ করে দিয়েছিল আইসিসি। কিন্তু বিতর্ক থেকেই যায়।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications