ফিরে দেখা ২০২১: ওডিআই এবং টি-২০ ফরম্যাটে সেরা দশ ব্যাটসম্যানের তালিকায় নেই কোনও ভারতীয়
ফিরে দেখা ২০২১: ওডিআই এবং টি-২০ ফরম্যাটে সেরা দশ ব্যাটসম্যানের তালিকায় নেই কোনও ভারতীয়
কোভিডের ভ্রুকুটি এড়িয়ে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে ২০২১ সাল ক্রিকেটপ্রেমীদের উপহার দিয়েছে একের পর এক মুহূর্ত। আইপিএল থেকে টি-২০ বিশ্বকাপ- মাঠে পৌঁছতে না পরালেও ঘরের মধ্যেই স্টেডিয়ামের উত্তাপ উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমী'রা। এক নজরে দেখেনি ২০২১-এ টি-২০ এবং ওডিআই ফরম্যাট মিলিয়ে সেরা দশ রান সংগ্রহকারী কারা।
পল স্টার্লিং: চলতি বছর ওডিআই ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহকারী পল স্টার্লিং। ১৪ ইনিংসে ৫৪.২৩ গড়ে এই আইরিশ ক্রিকেটারের রান ৭০৫। এই বছর দু'টি অর্ধশতরান এবং তিনটি শতরান করেছেন আয়ারল্যান্ডের এই ব্যাটসম্যান।

পল স্টার্লিং
চলতি বছর ওডিআই ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহকারী পল স্টার্লিং। ১৪ ইনিংসে ৫৪.২৩ গড়ে এই আইরিশ ক্রিকেটারের রান ৭০৫। এই বছর দু'টি অর্ধশতরান এবং তিনটি শতরান করেছেন আয়ারল্যান্ডের এই ব্যাটসম্যান।

মহম্মদ রিজওয়ান
এই বছর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারি মহম্মদ রিজওয়ান। ২৬ ইনিংসে তাঁর সংগ্রহ ১৩২৬। চলতি বছর ১২টি অর্ধ-শতরান এবং একটি শতরান রয়েছে তাঁর। ৭৩.৬৬ গড়ে এই রান তুলেছেন রিজওয়ান।

জানিমান মালান
দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান ওডিআই ফরম্যাটে চলতি বছর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। ৮৪.৮৩ গড়ে ৭ ইনিংসে তাঁর ৫০৯ রান। দু'টি শতরান এবং সম সংখ্যক অর্ধ-শতরান করেছেন তিনি। তাঁর সর্বোচ্চ ১৭৭*।

বাবর আজম
আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে রিজওয়ানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী পাকিস্তানের অধিনায়ক। ২৬ ইনিংসে তাঁর সংগ্রহ ৯৩৯ রান। ৩৭.৫৬ গড় হলেও এ বছর টি-২০ ফরম্যাটে একটি শতরান এবং ন'টি অর্ধশতরান রয়েছে বাবরের। এ বছর বাবরের স্ট্রাইক রেট ১২৭.৫৮।

তামিম ইকবাল
১২ ইনিংসে বাংলাদেশের এই ব্যাটসম্যান ৪৬৪ রান করেছেন। তিনি ওডিআই ফরম্যাটে চলতি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। গড় খুব ভাল না হলেও এ বছর একটি শতরান এবং চারটি অর্ধ-শতরান রয়েছে তাঁর ঝুলিতে।

মার্টিন গাপ্টিল
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন গাপ্টিল। ১৮টি ইনিংসে নিউজিল্যান্ডের অভিজ্ঞ এই ব্যাটসম্যান করেছেন ৬৭৮ রান। একটি শতরান না পেলেও পাঁচটি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। গাপ্টিলের স্ট্রাইক রেট ১৪৫.৪৯।

হ্যারি টেকটর
চলতি বছর ওডিআই ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী হ্যারি টেকটর। ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান ১৪টি ইনিংসে করেছেন ৪৫৪ রান। তাঁর গড় ৩৭.৮৩। এই বছর চারটি অর্ধ-শতরান এসেছে হ্যারি'র ব্যাট থেকে, সর্বোচ্চ ৭৯।

মিচেল মার্শ
অস্ট্রেলিয়ার এই ব্যাটিং অলরাউন্ডারের বছরটা দুর্দান্ত গিয়েছে। ব্যাট হোক কিংবা বল সবেতেই মারাত্মক সফল মিচেল মার্শ। জুনিয়র মার্শ ২০ ইনিংসে ৬২৭ রান করেছেন। তাঁর মোট ৬টি অর্ধশতরান রয়েছে এই বছর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় চার নম্বরে রয়েছেন মার্শ।

অ্যান্ড্রু বালবার্নি
২০২১-এ ওডিআই ফরম্যাটে সর্বোচ্চ রান শিকারির তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন অ্যান্ড্রু। ১৪ ইনিংসে তাঁর সংগ্রহ ৪২১। তিনটি অর্ধশতরান এবং একটি শতরান রয়েছে ঝুলিতে, সর্বোচ্চ ১০২।

জস বাটলার
চলতি বছর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন জস বাটলার। ৬৫.৪৪ গড়ে ১৪ ইনিংসে তাঁর সংগ্রহ ৫৮৯ রান। টি-২০'তে এ বছর পাঁচটি অর্ধশতরান এবং এ












Click it and Unblock the Notifications