আইপিএলে ভালো খেলার পুরস্কার, টিম ইন্ডিয়ার সংসারে জায়গা পেতে চলেছেন যশস্বী
আইপিএলে ভালো খেলার পুরস্কার। টিম ইন্ডিয়ার সংসারে জায়গা করে নিতে চলেছেন যশস্বী জয়সওয়াল।একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসাবে ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন তরুণ এই ব্যাটসম্যান।
আইপিএলে তাঁর দুরন্ত পারফরম্যান্স নজর কেড়েছিল সবার। তাঁকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করারও দাবি উঠেছিল প্রবলভাবে। অবশেষে মূল দলে না হলেও টিম ইন্ডিয়ার সংসারে জায়গা পেতে চলেছেন যশস্বী।
প্রাথমিকভাবে জাতীয় নির্বাচকরা মূল স্কোয়াডের সঙ্গে তিনজন ক্রিকেটারের নাম স্ট্যান্ড-বাই হিসেবে ঘোষণা করেন। সূর্যকুমার যাদব, ও বাংলার পেসার মুকেশ কুমারের সঙ্গে ঋতুরাজের নাম ছিল সেই তালিকায়। তবে আইপিএলের ঠিক পরেই সাত পাকে বাধা পড়তে চলেছেন চেন্নাই সুপার কিংসের তারকা ওপেনার। জুনের ৩-৪ তারিখে বসতে চলেছে তাঁর বিয়ের আসর।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই যশস্বীর কাছে টিম ম্যানেজমেন্টের বার্তা পৌঁছে গিয়েছে। সেই কারণে টিম ম্যানেজমেন্ট জয়সওয়ালকে লাল বলে অনুশীলন শুরু করতে বলেছে এবং যেহেতু তাঁর ইতিমধ্যেই ইংল্যান্ডের ভিসা রয়েছে, তাই কয়েকদিনের মধ্যেই তিনি লন্ডনে উড়ে যাবেন।

যশস্বী ৮.০৮ গড় ও ১৬৩.৬১ স্ট্রাইক রেটে রান করেছেন । একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। যশস্বীর প্রশংসা করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। রবি শাস্ত্রী থেকে সুনীল গাভাসকর প্রত্যেকেই তাঁকে দ্রুত স্কোয়াডে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিলেন।













Click it and Unblock the Notifications