WTC Final: ওভালে ব্যর্থ ভারতের টপ অর্ডার, সৌরভ সতর্ক করলেন কোন অজি বোলার সম্পর্কে?

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৪৬৯ রানে শেষ হওয়ার পর ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি ভারতের। যদিও টপ অর্ডার ভরসা দিতে পারেনি। এই প্রতিবেদন লেখার সময় ভারতের পাঁচ উইকেট পড়ে যেত।

অজিঙ্ক রাহানেকে লেগ বিফোর আউট দিয়েছিলেন আম্পায়ার। রাহানে রিভিউ নেন। ভারতের বাঁচোয়া রিপ্লেতে দেখা যায় কামিন্সের ফ্রন্ট ফুট বাইরে ছিল, পরে ডেলিভারিটি নো বল। এভাবে জীবন না পেলে রাহানে ১৭ রানে আউট হতেন। ভারতের স্কোর দাঁড়াত ৫ উইকেটে ৮৭।

রোহিত শর্মা

ভারতের প্রথম উইকেটটি পড়েছিল ষষ্ঠ ওভারের শেষ বলে ৩০ রানের মাথায়। ২টি চারের সাহায্যে ২৬ বলে ১৫ রান করে প্যাট কামিন্সের বলে লেগ বিফোর হন রোহিত শর্মা। ঠিক চার বল পরেই সাজঘরে ফেরেন অপর ওপেনার শুভমান গিল। ২টি চারের সাহায্যে ১৫ বলে ১৩ রান করে তিনি স্কট বোল্যান্ডের বলে বোল্ড হন।

চা বিরতির আগে ভারত এই দুটি উইকেট হারিয়েছিল। ১০ ওভারে ২ উইকেটে ৩৭ রান ছিল চা বিরতিতে ভারতের স্কোর। ১৩.৫ ওভারে ৫০ রানের মাথায় আউট হন চেতেশ্বর পূজারা। ২৫ বলে ১৪ রান করে তিনি বোল্ড হয়ে যান ক্যামেরন গ্রিনের বলে। তিনিও মেরেছেন ২টি চার।

বিরাট কোহলি

বিরাট কোহলি ৩১ বল খেলে ১৪ রান করে সাজঘরে ফেরেন। তিনি মিচেল স্টার্কের বলে ক্যাচ দেন স্টিভ স্মিথের হাতে। বিরাটের ব্য়াট থেকেও এসেছে দুটি চার। ১৮.২ ওভারে বিরাট আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৭১। এরপর দলের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন রবীন্দ্র জাদেজা ও অজিঙ্ক রাহানে। ভারতের রান একশো ছাড়িয়েছে।

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, রোহিত শর্মা আজ যেভাবে আউট হয়েছেন তেমনভাবে আগেও আউট হয়েছেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে এই ধরনের ভালো বল প্রত্যাশিত। বাইরে পড়েও ডানহাতিদের ক্ষেত্রে বল ভিতরের দিকে ঢুকে আসে। শুভমান গিল অবশ্য বলটি সামলানোর পরিস্থিতিতে নিজেকে নিতে পারেননি বলে মত সৌরভের।

চেতেশ্বর পূজারা

প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ওভালের মতো উইকেটে স্কট বোল্যান্ড খুবই কার্যকরী ভূমিকা নিতে পারেন। তিনি এই টেস্ট ম্যাচে ভারতকে সমস্যায় ফেলবেন। সৌরভ আশাবাদী, ভারত দ্রুত কয়েকটা উইকেট হারালেও পরিস্থিতি সামলে নিতে পারবে।

ট্রাভিস হেড

প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৩ উইকেটে ৩২৭। সেখান থেকে ৪৬৯ রানে অল আউট হয়ে যায় প্যাট কামিন্সের দল। আজ অস্ট্রেলিয়া প্রথমে হারায় ট্রাভিস হেডের উইকেট। চতুর্থ উইকেট জুটিতে ২৮৫ রান যোগ করেন স্টিভ স্মিথ ও হেড, যা ওভালে রেকর্ড। হেড ২৫টি চার ও একটি ছয়ের সাহায্যে ১৭৪ বলে ১৬৩ করেন।

স্টিভ স্মিথ

স্টিভ স্মিথ কেরিয়ারের ৩১তম, ভারতের বিরুদ্ধে নবম ও ওভালে তৃতীয় টেস্ট শতরান হাঁকান। তিনি ১৯টি চারের সাহায্যে ২৬৮ বলে ১২১ রান করে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হন। অ্যালেক্স ক্যারি করেন ৪৮। ক্যামেরন গ্রিন ৬, মিচেল স্টার্ক ৫, প্যাট কামিন্স ও নাথান লিয়ঁ ৯ রান করেন। ১ রানে অপরাজিত থাকেন বোল্যান্ড।

মহম্মদ সিরাজ

ভারতের সফলতম বোলার মহম্মদ সিরাজ। তিনি ২৮.৩ ওভারে ৪টি মেডেন-সহ ১০৮ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন। ৪টি মেডেন-সহ ২৯ ওভার হাত ঘুরিয়ে ১২২ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন মহম্মদ শামি। ৪টি মেডেন-সহ ২৩ ওভারে ৮৩ রান দিয়ে ২ উইকেট নেন শার্দুল ঠাকুর।

২টি মেডেন-সহ ১৮ ওভারে ৫৬ রানের বিনিময়ে ১টি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা। উমেশ যাদব ২৩ ওভার বল করেছেন, ৫ মেডেন, ৭৭ রান খরচ করে উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+