WTC Final: ওভালে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া, রাহানের ব্যাটে ভারতের ফলো অন বাঁচানোর লড়াই

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ম্যাচের রাশ অস্ট্রেলিয়ারই হাতে। ওভালে টেস্টের দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো অন বাঁচানোর লড়াই চালাচ্ছে রোহিত শর্মার দল। অজিরা ফলো অন না করালেও বড় রানের লিড পেতেই পারে।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে আপাতত ভারত তুলেছে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান। ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে ও কেএস ভরত।

অজিঙ্ক রাহানে

ভারতের ৪ উইকেট পড়ে গিয়েছিল ৭১ রানে। সেখান থেকে চেন্নাই সুপার কিংসের দুই সতীর্থ অজিঙ্ক রাহানে ও রবীন্দ্র জাদেজা ১০০ বলে ৭১ রানের পার্টনারশিপ গড়েন। তার আগে লেগ বিফোর হয়ে রিভিউ নিয়ে রক্ষা পান রাহানে। ফ্রন্ট ফুট নো বল করায় প্যাট কামিন্সের সেলিব্রেশন ছিল ক্ষণস্থায়ী। কামিন্স চারটি নো বল করেছেন।

রবীন্দ্র জাদেজা

অবশেষে রবীন্দ্র জাদেজার উইকেটটি তুলে নেন নাথান লিয়ঁ। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৫১ বলে ৪৮ রানের ইনিংস খেলেন জাদেজা। তিনি আউট হন দলের ১৪২ রানের মাথায়। অজিঙ্ক রাহানে ৭১ বলে ২৯ ও কেএস ভরত ১৪ বলে ৫ রান করে ক্রিজে রয়েছেন। ভারত এখনও পিছিয়ে ৩১৮ রানে।

রোহিত শর্মা

রোহিত শর্মা ১৫ ও শুভমান গিল ১৩ রান করে আউট হন। চেতেশ্বর পূজারা করেন ১৪। দুরন্ত ডেলিভারিতে বিরাট কোহলিকে সাজঘরে পাঠান মিচেল স্টার্ক। কোহলিও করেন ১৪ রান। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, ক্যামেরন গ্রিন ও নাথান লিয়ঁ একটি করে উইকেট নিয়েছেন।

চেতেশ্বর পূজারা

কাল প্রথম সেশনে দ্রুত উইকেট তুলে ভারতের উপর আরও চাপ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন বোল্যান্ড। ৪টি মেডেন-সহ ১১ ওভারে ২৯ রান দিয়ে তিনি বোল্ড করে দেন শুভমান গিলকে।

বিরাট কোহলি

স্টার্কের বাউন্সার সামলাতে গিয়ে ব্যাকফুটে যান বিরাট কোহলি। কিন্তু তাঁর ব্যাট ছুঁয়ে বল যেভাবে স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ গেল তাতে কোহলির কিছু করার ছিল না।

স্টিভ স্মিথ

এর আগে, ৩ উইকেটে ৩২৭ রান নিয়ে খেলতে নেমে ৪৬৯ রানে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ট্রাভিস হেড ১৬৩, স্টিভ স্মিথ ১২১ ও অ্যালেক্স ক্যারি করেন ৪৮ রান। ভারতের টপ অর্ডারের কেউই ২০ রান পেরোতে পারেননি।

২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর এই প্রথম টেস্ট খেলতে নেমে রাহানের দিকেই তাকিয়ে ভারত। কালকের সকালের সেশনই ম্যাচের ভাগ্যলিখন স্পষ্ট করে দিতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+