RG Kar Hospital: আরজি কর কাণ্ডে বাড়ছে প্রতিবাদী ক্রিকেটারের সংখ্যা, তীব্র ক্ষোভ প্রকাশ ঋদ্ধিমানের
আরজি করের ঘটনা নিয়ে ক্রমশই সবর হচ্ছে ক্রিকেট মহলও। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ারের পর এবার লজ্জাজনক ঘটনার বিরুদ্ধে সরব হলেন ঋদ্ধিমান সাহা। জাতীয় দলের এই ক্রিকেটার নিজের সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদে সরব হয়েছেন।
খাস কলকাতার বুকে একটি বড় সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা দেশজুড়ে আলোড়ন তৈরি করেছে। হাসপাতালে পরিষেবা দিতে এসে জীবনকেই অকালে বিসর্জন দিতে হল আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে। এই ঘটনায় নাগরিক সমাজের মতোই উদ্বেগে রয়েছেন ঋদ্ধিমানও কারণ তাঁরও একটি মেয়ে রয়েছে। ফলে ঋদ্ধির বার্তায় উঠে এসেছে বাবা হিসেবে উদ্বেগের কথাই।

একইসঙ্গে পাপালি লিখেছেন, 'সারা বিশ্বে মহিলাদের জন্য আরও ভালো জায়গা প্রয়োজন, সেইসঙ্গে মহিলাদের নিরাপত্তার অধিকার রয়েছে। ভয়ের পরিবেশ থেকে মুক্ত হয়ে যাতে সমাজে সর্বত্র তাঁরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন সেদিকে নজর দিতে হবে।"
এখানেই থেমে না থেকে এই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবিও তুলেছেন জাতীয় দলের উইকেটরক্ষক। পাপালি বলেছেন, আমাদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে এমন ঘৃণ্য কাজ করতে ভয় পায় অপরাধীরা। এমনকি এই দস্যুদের দমন করতে আগামী দিনে আইনও পরিবর্তন করা হোক। আমি একজন ক্রিকেটার হিসেবে বা পাবলিক ফিগার হিসেবে এই কথাগুলি বলছি না, একজন বাবা, মানুষ হিসেবে লিখছি।"
এরআগে বুমরাহ লিখেছিলেন, 'মেয়েদের পথ বদল করতে বলবেন না, পরিবেশ বদল করুন। সকল মহিলাই ভাল পরিবেশের দাবীদার।' প্রতিবাদে সোচ্চার হয়েছেন জাতীয় দলের আরও এক ক্রিকেটার মহম্মদ সিরাজও । শুধু আরজি করের ঘটনা নয়, দেশজুড়ে একাধিক ধর্ষণ এবং মহিলাদের উপর অত্যাচারের প্রসঙ্গ তুলে এনেছেন সিরাজ। সিরাজের পোস্টে উল্লেখ রয়েছে একাধিক লজ্জাজনক ঘটনার।
আরজি কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। এই ঘটনা শুধুমাত্র চিকিৎসক মহলের মধ্যেই সীমাবদ্ধ নেই। একটি গণ প্রতিবাদের রূপ নিয়েছে।












Click it and Unblock the Notifications