Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WPL 2024: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় মুম্বই ইন্ডিয়ান্সের, WPL অভিষেকেই 'কুইন' সাজনা

WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগ অভিযান রুদ্ধশ্বাস জয় দিয়ে শুরু করল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। অভিষেক ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতালেন কেরলের সজীবন সাজনা।

জয়ের জন্য ১৭২ রানের টার্গেট রেখেছিল দিল্লি ক্যাপিটালস। শেষ বলে চার মারলে দিল্লির স্কোর ছুঁতে পারতো মুম্বই। ফলে জিততে দরকার ছিল ছক্কা। হরমনপ্রীত কৌর আউট হওয়ার পরের বলেই সেই ছক্কা মেরে জেতালেন সাজনা।

WPL 2024: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় মুম্বই ইন্ডিয়ান্সের

টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কৌর। নির্ধারিত ২০ ওভারে দিল্লি ক্যাপিটালস তোলে ৫ উইকেটে ১৭১ রান। আটটি চার ও তিনটি ছয়ের সাহায্যে এলিস ক্যাপসি ৫৩ বলে ৭৫ রান করেন। অধিনায়ক মেগ ল্যানিং ৩১, শেফালি ভার্মা ১, জেমাইমা রডরিগেজ ৪২, মারিজান কাপ ১৬ রান করেন।

অ্যানাবেল সাদারল্যান্ড অপরাজিত ছিলেন ১ রানে। ন্যাট সিভার-ব্রান্ট ৪ ওভারে ৩৩ ও অ্যামেলিয়া কের ৪ ওভারে ৪৩ রান খরচ করে ২টি করে উইকেট দখল করেন। শবনিম ইসমাইল ৪ ওভারে ২৪ রান খরচ করে পেয়েছেন ১টি উইকেট।

জবাবে খেলতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই ধাক্কা খায় মুম্বই ইন্ডিয়ান্স। হেইলি ম্যাথুজ শূন্য রান করে সাজঘরে ফেরেন। ন্যাট সিভার-ব্রান্ট করেন ১৯। এরপর দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন যস্তিকা ভাটিয়া ও হরমনপ্রীত কৌর। যস্তিকা ৪৫ বলে ৫৭ রান করে আউট হন। তিনি ৮টি চার ও ২টি ছয় মেরেছেন।

এরপর অ্যামেলিয়া কের যোগ্য সঙ্গত দিতে থাকেন অধিনায়ক হরমনপ্রীতকে। কের করেন ১৮ বলে ২৪। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ১২। ২০তম ওভারে প্রথম বলেই এলিস ক্যাপসি ফেরান পূজা বস্ত্রকারকে (৩ বলে ১)। এই ওভারের পঞ্চম বলে তিনি তুলে নেন হরমনপ্রীত কৌরের উইকেট।

সাতটি চার ও একটি ছয়ের সৌজন্যে হরমনপ্রীত করেন ৩৪ বলে ৫৫। তিনি আউট হলে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৬৭। এই চাপের মুখে শেষ বলে ছক্কা হাঁকান সাজনা। অরুন্ধতী রেড্ডি ৪ ওভারে ২৭ ও ক্যাপসি ২ ওভারে ২৩ রান দিয়ে ২টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পান মারিজান কাপ ও শিখা পাণ্ডে।

হরমনপ্রীত বলেন, এই রান সফলভাবে তাড়া করতে পারব বলে বিশ্বাস ছিল শুরু থেকেই। শেষ অবধি থাকা জরুরি ছিল। সাজনা প্র্যাকটিসেও বড় বড় ছয় মারেন। তিনি কী করতে পারেন তার প্রমাণ রাখলেন আজকের ম্যাচ। সাজনা থাকায় আমাদের ব্যাটিং গভীরতাও বেড়েছে। কন্ডিশন অনুযায়ীই রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলাম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+