Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WPL 2024: ব্যাটে-বলে ফের চমক দীপ্তির, তবু গুজরাত জায়ান্টসের কাছে হেরে কার্যত বিদায় ইউপি ওয়ারিয়রজের

WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগ থেকে কার্যত বিদায়ঘণ্টা বেজে গেল ইউপি ওয়ারিয়রজের। প্লে-অফে যাওয়ার পথ সুগম হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।

আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইউপিকে হারিয়ে দিল গুজরাত জায়ান্টস। চলতি মরশুমে পয়েন্ট তালিকার নীচে থাকা গুজরাতের এটি দ্বিতীয় জয়।

WPL 2024 -

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫২ রান তুলেছিল গুজরাত জায়ান্টস। ১০টি চার ও একটি ছয়ের সাহায্যে ৫২ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক বেথ মুনি। লরা উলভার্ট করেন ৪৩। সোফি এক্লেস্টোন ৩৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। দীপ্তি শর্মা ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ২ উইকেট।

জবাবে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইউপি ওয়ারিয়রজ। ১.২ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৪। প্রথম ওভারের তৃতীয়, ষষ্ঠ ও দ্বিতীয় ওভারের প্রথম বলে তিনটি উইকেট পড়ে। ১৬ রানে চতুর্থ ও ৩৫ রানে পঞ্চম উইকেটের পতন ঘটেছিল। ৭ ওভারে স্কোর ছিল ৫ উইকেটে ৩৫।

সেখান থেকে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৪ রান তুলল ইউপি। ম্যাচ হারল ৮ রানে। বাংলার দীপ্তি ৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৬০ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন। ৩৬ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন পুণম খেমনার। শেষ ওভারে ২১ রান খরচ করেছিল ইউপি। সেটাই ফারাক গড়ে দিল বলে আক্ষেপ দীপ্তির।

শবনম এমডি ৪ ওভারে ১১ রান খরচ করে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন। এই পরাজয়ের ফলে ইউপি ওয়ারিয়রজ লিগ পর্ব শেষ করল ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে। আপাতত তারা রয়েছে চারে। নেট রান রেট মাইনাস (-) ০.৩৭১। গুজরাতের পয়েন্ট ৭ ম্যাচে ৪। আরসিবি তিনে রয়েচে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে, নেট রান রেট ০.০২৭।

আরসিবির শেষ ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। মুম্বইয়ের পাশাপাশি দিল্লি ক্যাপিটালস পৌঁছে গিয়েছে প্লে-অফে। যদি মুম্বই ১৫০ রান তোলে এবং আরসিবি ৯০ রানে অল আউট হয়ে যায়, তাহলেই আরসিবির নেট রান রেট ইউপির চেয়ে খারাপ জায়গায় যাবে। ফলে কালই প্লে-অফের টিকিট পেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

গুজরাতের শেষ ম্যাচ বাকি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। আরসিবি যদি কাল হেরে যায়, তাহলে শেষ ম্যাচ জিতলেও প্লে-অফে ওঠা কার্যত অসম্ভব গুজরাতের। কেন না, শেষ ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ছয়। কিন্তু বর্তমানে তাদের নেট রান রেট খুবই খারাপ, মাইনাস (-) ০.৮৭৩। ফলে গুজরাত টিকে অঙ্কের নিয়মেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+