WPL: মহিলাদের প্রিমিয়ার লিগের চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান, কৃতী-কিয়ারাদের রেখে চমক বিসিসিআইয়ের
মহিলাদের প্রিমিয়ার লিগ মুম্বইয়ে শুরু ৪ মার্চ। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন কিয়ারা আদবানি, কৃতী শ্যানন, এপি ধীলোঁ।
মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে মার্চের ৪ তারিখ থেকে। উদ্বোধনী অনুষ্ঠানের পর হবে প্রথম ম্যাচটিও হবে নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাত জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে বিসিসিআই চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানও আয়োজন করতে চলেছে।

তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান
বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। টিকিট পাওয়া যাবে বুকমাইশো-তে। দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে বিকেল চারটের সময়। উদ্বোধনী অনুষ্ঠানে তিন তারকার থাকার কথাও জানানো হয়েছে ডব্লুপিএলের সোশ্যাল মিডিয়া মারফত। বলিউড তারকা কৃতী শ্যানন, কিয়ারা আদবানির সঙ্গেই থাকবেন জনপ্রিয় গায়ক এপি ধীলোঁ।
|
কিয়ারা-কৃতী-এপি থাকবেন
কবীর সিং, শেরশাহ-র মতো হিট ছবিতে অভিনয় করেছেন কিয়ারা আদবানি। কৃতী শ্যাননও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। তিনি গত বছর মুক্তিপ্রাপ্ত হিরোপন্তি ২, ভেদিয়া, শেহজাদা ছবিতে অভিনয় করেছেন। হাউসফুল ৪, পানিপথ, মিমি, বচ্চন পাণ্ডে-সহ বিভিন্ন ছবিতে তিনি মুগ্ধ করেছেন দর্শকদের। এপি ধীলোঁ তাঁর অফবিট ট্র্যাকের জন্য জনপ্রিয়। ডব্লুপিএলের অ্যান্থেমটি তিনিই উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশন করতে পারেন। এপি ধীলোঁর জনপ্রিয় গানগুলি হলো ব্রাউন মুন্ডে, এক্সকিউসেস, ইনসেন, তেরে তে ইত্যাদি।

নাচে-গানে জমজমাট
জানা যাচ্ছে, কিয়ারা ও কৃতী বিভিন্ন জনপ্রিয় হিন্দি গানের তালে নৃত্য পরিবেশন করবেন। বিসিসিআইয়ের তরফে এদিন শঙ্কর মহাদেবনের নাম ঘোষণা করা হয়নি। তবে জল্পনা রয়েছে তিনিই ডব্লুপিএলের অ্যান্থেমটি গাইবেন। যদিও গায়ক হিসেবে একমাত্র এপি ধীলোঁর নাম উল্লেখ করেছে বিসিসিআই। তাই অ্যান্থেমটি তাঁকে দিয়েও গাওয়ানো হতে পারে। ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট অবধি চলতে পারে উদ্বোধনী অনুষ্ঠান। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল যখন এ দেশে খেলতে এসেছিল কয়েক মাস আগে, তখন হরমনপ্রীত কৌরদের সঙ্গে টি ২০ বিশ্বকাপজয়ীদের দ্বৈরথ দেখতে মুম্বইয়ের স্টেডিয়ামগুলিতে ভালোই দর্শক সমাগম হয়েছিল।
|
আগ্রহ তুঙ্গে
মহিলাদের প্রিমিয়ার লিগ ঘিরেও ভালোই আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। পাঁচটি দলই মুম্বইয়ে অনুশীলন শুরু করে দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দলের মেন্টরের ভূমিকায় আবার রয়েছেন ঝুলন গোস্বামী। এই দলের অধিনায়ক ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। গুজরাত দলের মেন্টর হিসেবে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। সদ্য টি ২০ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের তারকা বেথ মুনি নেতৃত্ব দেবেন গুজরাত জায়ান্টসকে। ডব্লুপিএলের বাকি দলগুলি হলো ইউপি ওয়ারিয়রজ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications