World Test Championship: শীর্ষস্থান মজবুত করল ভারত, রোহিতদের ফাইনালে টিকিট পাওয়ার সমীকরণ জানুন
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করল ভারত। কানপুরে বাংলাদেশকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে দিয়ে ১ নম্বর জায়গা শুধু ধরেই রাখল না ভারত একইসঙ্গে ফাইনােলের উঠার অঙ্ককেও সহজ করে ফেলল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও ভারত এখন ১ নম্বরে আছে। ১১টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে আটটি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ফলে ভারতের পয়েন্ট সংখ্যা এখন ৯৮, পয়েন্ট সংখ্যা ৭৪.২৪। কানপুরে ম্যাচ জিতে ১২ পয়েন্ট সংগ্রহ করল ভারত।

পয়েন্ট টেবল অনুসারে ভারত শীর্ষে থাকলেও ফাইনালের স্থান নিশ্চিত নয়। এখনও ভারতের ৮টি টেস্ট ম্যাচ বাকি আছে। এই ৮ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিততে হবে এবং একটি ম্যাচ ড্র করতে হবে। এরপর আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ আছে। তারপর বছরের শেষে বর্ডার-গাভাসকর ট্রফি। ফলে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলেই ভারতের স্থান প্রায় নিশ্চিত হয়ে যাবে ফাইনালে।
চিপকেই ইতিহাস গড়েছিল ভারত। কানপুরে এসে সেই ইতিহাসকে আরও বিস্তৃত করল ভারত। টেস্টে পরাজয়ের থেকে ভারতের জয়ের সংখ্যা ছাপিয়ে গিয়েছিল চিপকে। কানপুরে সেই সংখ্যা আরও বাড়ল।
ভারত এখনও পর্যন্ত ৫৮১টি টেস্ট ম্যাচ খেলেছে। এরমধ্যে ভারত জিতেছে ১৮০ টেস্ট। টিম ইন্ডিয়া পরাজিত হয়েছে ১৭৮ টেস্ট। ২২২ ম্যাচ ড্র হয়েছে। একটি ম্যাচ টাই হয়েছে। ফলে কানপুর টেস্টে জয়ের পর ভারতের পরাজয়ের থেকে জয়ের সংখ্যা বেড়ে হল ২।
১৯৩২ সালে ভারত টেস্ট খেলা শুরু করলেও, ভারতীয় দল প্রথম টেস্ট ম্যাচে জয় পায় ১৯৫২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথম জয় পেতে টিম ইন্ডিয়ার ২০ বছর লেগেছিল। ১৯৫২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের এই সময় লেগেছে। কানপুরে টেস্ট হারলে অবশ্য জয় পরাজয়ের সংখ্যা সমান হয়ে গেল ভারতের। কিন্তু সেটা হয়নি। ভারত নতুন এক লিড চালু করল।
বাংলাদেশ সিরিজের আগে পর্যন্ত ভারত ৫৭৯টি টেস্ট ম্যাচ খেলেছিল। তারমধ্যে জয় পরাজয়ের সংখ্যা ১৭৮ করে। ম্যাচ ড্র হয়েছে ২২২টি, একটি ম্যাচ টাই হয়েছে। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচ জিততেই বদলে গেল যাবতীয় পরিসংখ্যান। এবার দেখে নেওয়া যাক জয় পরাজয়ের নিরিখে ভারতের অবস্থান ঠিক কোথায়?
India vs Bangladesh: অশ্বিন-জাদেজাদের দাপটে বেসামাল বাংলাদেশ, কানপুরে জয়ের দুয়ারে টিম ইন্ডিয়া
এই তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। অজিরা এখন পর্যন্ত ৮৬৬ ম্যাচ খেলে ৪১৪টিতে জয় পেয়েছে। ২৩২ ম্যাচে হেরেছে ২১৮টি ড্র করেছে, দুটি ম্যাচ টাই হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। বলা হয় খেলার জন্ম বিলেতে। ইংল্যান্ড দল ১০৭৭ ম্যাচের মধ্যে ৩৭৭টি ম্যাচে জিতেছে। ৩২৫টি ম্যাচ হেরেছে ৩৫৫টি ম্যাচ ড্র করছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications