বিশ্বকাপ ২০১৫: কোয়ার্টার ফাইনালে 'অখণ্ড ভারত', হিন্দুত্ববাদীদের আনন্দে জোয়ার না ভাটা?

বেঙ্গালুরু, ১৬ মার্চ : এই প্রথমবার আইসিসি ওয়ার্ল্ড কাপে 'অখণ্ড ভারত' পৌঁছে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ এশীয় এই চার দেশ বিশ্বকাপ টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে গিয়েছে।

যেখানে গ্রুপ লিগের সবকটি ম্যাচ জিতে পুল বি-র শীর্ষ স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। একই গ্রুপ থেকে তৃতীয় স্থানে থেকে শেষ আটে পৌছেছে পাকিস্তান। অন্যদিকে পুল এ থেকে তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে যথাক্রমে কোয়ার্টার ফাইনালে পৌঁছতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

আইসিসি বিশ্বকাপ ২০১৫ কোয়ার্টার ফাইনাল

  • দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা
  • ভারত বনাম বাংলাদেশ
  • অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান
  • নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ

প্রতিবেশী এই চার দেশ একসঙ্গে কোয়ার্টার ফাইনালে পৌছনয় অবশ্যই আনন্দের তো কারণ আছেই। কিন্তু মুখে অখণ্ড ভারতের বুলি আওড়ালেও আদতে কী এই আনন্দ হিন্দুত্ববাদীদের আনন্দে জোয়ার আনতে পেরেছে নাকি আনন্দে ভাটার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। পাকিস্তানকে কী আদৌ তাঁরা নিজেদের অংশ বলে মেনে নিতে পারবে? নাকি 'অখণ্ড ভারত' শুধু একটা লোক দেখানো শব্দ হয়েই থেকে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+