Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Women's Day 2024: ক্রীড়াবিদদের মতো প্রচারের আলো পান না, নারী দিবসে সচিন তু‌লে ধরলেন নেপথ্যের কারিগরদের

শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্ব জুড়ে উৎযাপিত হচ্ছে নারীদের সাফল্য। খেলার মাঠে নারীদের সাফল্য বা অবদান কোনটাই কম নয়। ভারতের ক্রীড়া ইতিহাস সাক্ষী আছে মহিলাদের কৃতিত্বের। অলিম্পিক থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ভারতকে গর্বিত করেছেন একাধিক ক্রীড়াবিদ। মাঠে পারফরম্যান্স করেন খেলোয়াড়রা। কিন্তু তাঁর নেপথ্যে থাকে অনেক মানুষের পরিশ্রম ও অবদান।

আন্তর্জাতিক নারী দিবসের দিনে মহিলা পিচ কিউরেটর এবং এক মহি‌লা মাঠ কর্মীর সঙ্গে তাঁর সাক্ষাতের অজানা কাহিনী প্রকাশ্যে এনেছেন মাস্টার ব্লাস্টার। শুক্রবার সোশ্যাল সাইটে দুটি ছবি শেয়ার করেছেন ক্রিকেট ঈশ্বর। সেখানে একটি ছবিতে একজন মহিলার সঙ্গে করমর্দন করতে দেখা যাচ্ছে তাঁকে। অন্য ছবিতে দেশের প্রথম মহিলা পিচ কিউরেটর জেসিন্থা কল্যাণ।

Women s Day 2024

এই ছবির ক্যাপশনে সচিন লিখেছেন, 'কয়েক বছর ধরে, ভারতে এবং সারা বিশ্বে খেলাধুলায় মহিলাদের উত্থান খুবই উৎসাহজনক। ২০০৮ সালে, ২৬-১১-র ঘটনার পরে, ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল, এবং এটি সমগ্র জাতির জন্য একটি আবেগপূর্ণ মুহূর্ত ছিল। ম্যাচ জয়ের পর আমি একজন মহিলা মাঠকর্মীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছিলাম তাদের মধ্যে একজন মহিলা গ্রাউন্ড স্টাফ সদস্য। সেই মুহূর্তটি খুব বিশেষ রয়ে গেছে।'

একইসঙ্গে সচিন লিখেছেন, 'অনেক বছর পরে, ২০২৪ সালে আরও মহিলা, জেসিন্থা কল্যাণ ভারতের জন্য প্রথম মহিলা পিচ কিউরেটর হয়েছিলেন। তিনি প্রথম, আশা করি, ভবিষ্যতে আরও অনেক আসবে। এই আন্তর্জাতিক নারী দিবসে, আসুন আমরা এই রোল মডেলদের উৎসাহিত করি এবং সাধুবাদ জানাই যারা প্রতিবন্ধকতা ভেঙ্গে চলতে থাকে এবং সমস্ত ক্ষেত্রে উদাহরণ স্থাপন করে।'


ডব্লিউপিএলের বর্তমান সংস্করণে, টুর্নামেন্টের বেঙ্গালুরু লেগের জন্য পিচ প্রস্তুত করার দায়িত্ব দেওয়া দেওয়া হয়েছিল জেসিন্থাকে। ২০১৮ সালে বিসিসিআইয়ের কিউরেটরশিপ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, তিনি তাঁর দক্ষতা এবং আবেগকে সামনে নিয়ে এসেছেন, নিশ্চিত করেছেন যে পিচ বানাতে তিনিও কোনও অংশে কম যান না। এই বছর ডাব্লুপিএলের প্রথম পর্বের ম্যাচ গুলি হয়েছিল বেঙ্গালুরুতে।

জয় শাহ আগেই জানিয়েছিলেন, এবারের ডব্লিউপিএল মহিলাদের ক্রিকেটে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট" হিসাবে চিহ্নিত করে কারণ এটি "ভারতে খেলাধুলার ক্রমবর্ধমান ল্যান্ডস্কেপ" তুলে ধরে ভারতীয় ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক অগ্রগতিতে, জেসিন্থা কল্যাণ আমাদের দেশের প্রথম মহিলা ক্রিকেট পিচ কিউরেটর হিসাবে পথপ্রদর্শক হয়ে উঠেছেন। তিনি দৃঢ়সংকল্পের সারাংশ এবং প্রতিবন্ধকতা ভাঙার ইচ্ছাকে মূর্ত করেছেন।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+