মিতালির রেকর্ড, পুনমের শতরান সত্ত্বেও বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকাপের মঞ্চে হার মানতে হল মিতালি রাজের ভারতকে।
ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকাপের মঞ্চে হার মানতে হল মিতালি রাজের ভারতকে। ভারতের করা ২২৬ রান তাড়া করতে গিয়ে ৮ উইকেটে সহজ জয় পেল মেগ ল্যানিংয়ের দল। ল্যানিং নিজে অধিনায়কোচিত ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে সেমিফাইনালে তুললেন।
এদিন ব্রিস্টলে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। স্মৃতি মন্দানা মাত্র ৩ রান করে ফিরে গেলেও পুনম রাউত অনবদ্য ১০৬ রানের ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক মিতালি রাজ (৬৯ রান)।

দ্বিতীয় উইকেটে ১৫৬ রান যোগ করেন দুজনে। এরপরে হরমনপ্রীত কউর ২৩ রান করলেও বাকী কেউ সেভাবে রান পাননি। ফলে ৭ উইকেটে ২২৭ রানে শেষ হয় ভারতের ইনিংস।
জবাবে রান তাড়া করতে নেমে দারুণ শুরু করে অস্ট্রেলিয়া। নিকোল বোল্টন ৩৬ ও বেথ মুনি ৪৫ রান করে ফেরেন। সেখান থেকে তৃতীয় উইকেটে খেলা ধরে নেন অধিনায়ক মেগ ল্যানিং ও এলিসে পেরি। ল্যানিং ৭৬ ও পেরি ৬০ রান করে অপরাজিত থেকে দলকে সেমিফাইনালে তুললেন।












Click it and Unblock the Notifications