WPL 2023: মহিলাদের প্রিমিয়ার লিগের দিনক্ষণ চূড়ান্ত, খেলা শুধু মুম্বইয়েই

উইমেন্স প্রিমিয়ার লিগ বা ডব্লুপিএল শুরু হচ্ছে মার্চের ৪ তারিখ থেকে। চলবে ২৬ তারিখ পর্যন্ত। ১৩ ফেব্রুয়ারি ক্রিকেটারদের নিলাম। নিলামের পাশাপাশি সব ম্যাচ হবে মুম্বইয়ে।

মহিলাদের প্রিমিয়ার লিগ বা ডব্লুপিএল শুরু হচ্ছে মার্চের ৪ তারিখ। চলবে ২৬ মার্চ পর্যন্ত। বিসিসিআইয়ের তরফে এই মর্মে ই-মেল গিয়েছে অংশগ্রহণকারী পাঁচটি ফ্র্যাঞ্চাইজির কাছে। সেখানেই ডব্লুপিএলের প্রথম সংস্করণের দিনক্ষণের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। তবে উইমেন্স প্রিমিয়ার লিগ এবার সীমাবদ্ধ থাকছে মুম্বইয়েই।

মহিলাদের প্রিমিয়ার লিগ মুম্বইয়ে

মহিলাদের প্রিমিয়ার লিগ মুম্বইয়ে

মহিলাদের প্রিমিয়ার লিগে গুজরাত, লখনউ, দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরুর দল রয়েছে। তবে খেলাগুলি হবে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম ও ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। উল্লেখ্য, ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা দলের মধ্যে সিরিজ ঘিরে মুম্বইয়ে তুমুল জনপ্রিয়তা লক্ষ্য করা গিয়েছিল। তখন থেকেই শোনা যাচ্ছিল, মুম্বইয়েই এবারের মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাচগুলি হবে। তাছাড়া যেহেতু কম সময়ের মধ্যে টুর্নামেন্ট শেষ করতে হবে, ফলে একাধিক শহরে খেলা হলে তা সমস্যার কারণ হয়ে দাঁড়াত।

১৩ ফেব্রুয়ারি নিলাম

১৩ ফেব্রুয়ারি নিলাম

বিসিসিআইয়ের চিফ এগজিকিউটিভ অফিসার হেমাঙ্গ আমিন ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়েছেন, ১৩ ফেব্রুয়ারি মুম্বইয়েই হবে প্লেয়ারদের নিলাম। ইতিমধ্যেই ১৫০০ ক্রিকেটার এই টুর্নামেন্ট খেলতে চেয়েছেন। ঝাড়াই-বাছাইয়ের পর নিলামে কাদের ভাগ্য নির্ধারিত হবে সেই তালিকা চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। পাঁচটি দল ১৫ থেকে ১৮ জন ক্রিকেটার নিতে পারবে। ফলে সর্বাধিক ৯০ জন ক্রিকেটারের সামনে খুলতে পারে ডব্লুপিএলের দরজা।

টি ২০ বিশ্বকাপের পরই ডব্লুপিএল

টি ২০ বিশ্বকাপের পরই ডব্লুপিএল

১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মহিলাদের টি ২০ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় সেই বিশ্বকাপ চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে এই বিশ্বকাপ শেষ হওয়ার ৮ দিন পরেই মহিলাদের আইপিএল। যেহেতু দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি ভারতে উইমেন্স প্রিমিয়ার লিগ খেলতে সিংহভাগ ক্রিকেটাররা আসবেন, সেক্ষেত্রে তাঁদের ধকল বা ক্লান্তি যাতে সমস্যার কারণ হয়ে না দাঁড়ায়, সে কারণেই মুম্বইয়ে এবারের ডব্লুপিএল আয়োজন করতে চলেছে বিসিসিআই। বিশ্বকাপ শুরুর তিন দিনের মাথায় হবে ডব্লুপিএল অকশন।

অংশ নেবে পাঁচটি দল

অংশ নেবে পাঁচটি দল

বিসিসিআই কর্তারা আশাবাদী আইপিএলের মতোই ডব্লুপিএল অদূর ভবিষ্যতেই বিপুল জনপ্রিয়তা লাভ করবে। ইতিমধ্যেই পাঁচটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি ও মিডিয়া স্বত্ত্ব বিক্রির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা বিসিসিআইয়ের কোষাগারে জমা পড়া সুনিশ্চিত হয়েছে। মিডিয়া রাইটস ৯৫১ কোটি টাকার বিনিময়ে গিয়েছে ভায়াকম ১৮-এর কাছে। ২০২৩ থেকে ২০২৭ সাল অবধি চুক্তি। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি থেকে বিসিসিআইয়ের আয় ৪৬৬৯.৯৯ কোটি টাকা। আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দল থাকছে। রেকর্ড অঙ্কে আদানি গোষ্ঠী কিনেছে আমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি। নাম দেওয়া হয়েছে গুজরাত জায়ান্টস। লখনউয়ের দলটির নাম ক্যাপ্রি গ্লোবাল রেখেছে লখনউ ওয়ারিয়র্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+