দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুরো পাকিস্তানের সমর্থন আজ ভারতের দিকে, মিমের ছড়াছড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে
চাপে পড়লে কী কী-ই না করতে হয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুরো পাকিস্তানের সমর্থন আজ ভারতের দিকে, মিমের ছড়াছড়ি
এমনিতে সব ক্ষেত্রেই ভারতের বিরোধিতা করা পাকিস্তান স্বভাব জন্মলগ্ন থেকে। কাশ্মীর ইস্যু হোক কিংবা নিজেদের সীমানার মধ্যে ভারতের কোনও নির্মানকে ঘিরে বিরোধিতা, পাকিস্তানের সমস্যা নানাবিধ। তবে, এই পাকিস্তানই এখনও প্রবল চাপে চলতি টি-২০ বিশ্বকাপে। পর পর দুই ম্যাচে হেরে পরবর্তী রাউন্ডে যাওয়া এখন কার্যত অনিশ্চিত। তাই যতটুকু আশা রয়েছে তা বাঁচিয়ে রাখতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জয় চাইছে পাকিস্তানের সমর্থকেরা। এবং তা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমের ছড়াছড়ি।
|
ভারতের জয় চাইছে পাকিস্তান:
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জয় চাইছে পাকিস্তান। কারণ গ্রুপ ২-এর টেবিলের যা অবস্থা তাতে পরবর্তী পর্যায়ে পাকিস্তানের পৌঁছনোর সম্ভাবনা অত্যন্ত ক্ষীন। তবুও কোনও ভাবে যদি পৌঁছতে হয় তা হলে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকাকে কোনও ভাবেই জেতা যাবে না। কারণ দক্ষিণ আফ্রিকা জিতলে ব্যাপক কঠিন হয়ে যাবে পাকিস্তানের শেষ চারে পৌঁছানো। তাই প্রতিবারের মতোই 'বেঁচে থাকতে' ভারতের কাছে জয়ের আকুতি পাকিস্তানের সমর্থকদের।
|
পাকিস্তান সমর্থকদের অবস্থা নিয়ে মিমের ছড়াছড়ি সামাজিক মাধ্যমে:
এক পাকিস্তানি সমর্থক টুইটে লিখেছেন, 'আগামীকালের পরিস্থিতি। খুব সংবেদনশীল।" ওই টুইটে একটি ভিডিও তিনি শেয়ার করেন যেখানে, সকালে তাঁর সাপোর্ট বাংলাদেশকে, দুপুরে পাকিস্তানকে এবং বিকেলে ভারতে।
|
পুরো পাকিস্তানের সমর্থন থাকবে ভারতের দিকে:
একসমর্থক লিখেছেন, "১৫০ কোটি মানুষের সমর্থন থাকবে ভারতের দিকে আগামীকাল। তবুও যদি না জেতে তা হলে সেটা ঈশ্বরের লেখন, স্বীকার করে নেবেন।" কিন্তু মজার বিষয় হল পাকিস্তানে ১৫০ কোটি মানুষ কবে থেকে থাকা শুরু করল সেটাই বড় প্রশ্ন। পাশাপাশি ভারত এবং পাকিস্তান উভয় দেশের জনসংখ্যা নিয়ে যদি হয় তা হলে সংখ্যাটা ১.৬ বিলিয়ন বা তার কিছু বেশি। গোড়ায় গলদ হলে যা হয় তাই দশা ওয়াঘার ওপারে।
|
বিরাটকে পুজো বাবরের:
উত্তরপ্রদেশের একটি মন্দিরে পূজিত হন যোগী আদিত্যনাথ। সেই মন্দিরে যোগীর মূর্তির মুখের জায়গায় বিরাটের মুখ আর পুজারীর মুখের জায়গায় বাবরের মুখ লাগিয়ে একটি ছবি শেয়ার করেছেন এক সমর্থক।
|
সূর্যকুমারের পাশে পাকিস্তান:
হাস্যকর লাগলেও একেবারেই নিখাদ বাস্তব। এক পাক সমর্থক একটি ছবিতে এডিট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন '৩৬০ নয় ১০৮০ আছে আমাদের স্কাই'।
|
কী ভাবে সেমিফাইনালে পৌঁছতে পারে পাকিস্তান:
পাকিস্তানের সেমিফাইনালে পৌছানো বেশ কঠিন। অনেক অঙ্কের হিসেবনিকেশ জরিয়ে রয়েছে এর মধ্যে। প্রথমত পাকিস্তানকে নিজেদের তিনটি ম্যাচই জিততে হবে এবং সেটাও ভাল মার্জিনে। পাকিস্তানকে নির্ভর করতে হবে বাংলাদেশের উপরও। বাংলাদেশকে একটি ম্যাচ আরও হারতে হবে। তবে, ভারত যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় তা হলে সেটা বড় আশার আলো হবে পাকিস্তানের জন্য। এর ফলে পাকিস্তানের কোয়ালিফিকেশনের অঙ্ক অনেকটা সহজ হয়ে যাবে।












Click it and Unblock the Notifications