Champions Trophy: অতীতের সাফল্যই তাতিয়ে দিচ্ছে কিউয়িদের, ভারতকে হারিয়ে ট্রফি জয় করতে মরিয়া ইয়ংরা

রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল। খেতাব জয়ের ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। ২০০০ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত হেরে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে। আবার চলতি চ্যাম্পিয়্ন্স ট্রফিতে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে হেরে গিয়েছে নিউজিল্যান্ড। এই দিক থেকে দেখতে গেলে ভারত এবং নিউজিল্যান্ড দুই দলের কাছেই ম্যাচটা বদলার।

টিম ইন্ডিয়া একদিকে যেমন ২৫ বছর আগের হারের বদলা নিতে মরিয়া তেমনই আবার কিউয়িরা সাফল্যের সেই রাত ফেরাতে চাইছে। বিগত কয়েক বছর ধরেই সীমিত ওভারের সেরা দল নিউজিল্যান্ড। দলের অন্যতম সদস্য ইয়ং উইল অবশ্য ফাইনাল ম্যাচ শুরুর আগেই জানিয়ে রাখলেন ২০০০ সালের ইতিহাসের পুনরাবৃত্তি করাই তাদের লক্ষ্য।

Will Young

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে ইয়ং ফিরে গিয়েছেন অতীতের স্মৃতিতে। ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতকে হারায় নিউজিল্যান্ড। সেই সময় ইয়ং-র বয়স ছিল ৮। টিভিতেই দেখেছিলেন দেশের সাফল্য। এবার তিনি নিজেই নিউজিল্যান্ড দলের প্রতিনিধি। সেই ম্যাচ প্রসঙ্গে ইয়ং বলেন, সেই সময়ের দলে দারুন কিছু ক্রিকেটার ছিল। এখনকার দলে যে ক্রিকেটাররা রয়েছেন ওদের দেখেই বেড়ে উঠেছে। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের স্মৃতি আমরা ভুলিনি। ২৫ বছর আগের সেই দিনটা ফেরাতে পারলে খুব ভাল লাগবে।

একইসঙ্গে কিউয়ি তারকা ক্রিকেটার আরও বলেছেন, এখানে খেলতে আসার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করার পর স্কট স্টাইরিস আমাদের সামনে উপস্থিত হয়েছিলেন। ২০০০ সালের চ্যাম্পিয়ন দলটার ব্যাপারে অনেক গল্প বললেন। অতীত ঘটনা আমাদের অনুপ্রেরণা দেয় । আগেও নিউজিল্যান্ড এই ট্রফি জিতেছে। প্রাক্তনীরা আমাদের ব্যাটনটা দিয়ে দিয়েছে। ঐতিহ্য ফিরিয়ে আনাই আমাদের কাজ।

২০০০ সালে ভারতীয় দল চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে উঠে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। ২৫ বছর পর এবার বদলার সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। নিউজিল্যান্ড ভালো দল। তাদের দলে ভালো স্পিনার আছে। গত বছর ভারতে এসে তারা টেস্টে ৩-০ ফলে হারিয়েছিল ভারতীয় দলকে।

Take a Poll

পাশাপাশি ২০১৯ সালে একদিনের বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেই ছিটকে যেতে হয়েছিল ভারতকে। ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিউয়িদের কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে। ফলে এগিয়ে থাকলেও ভারতকে চাপে ফেলতে পারে কিউয়িরা। সব মিলিয়ে উত্তেজানর সব মশলাই মজুত এই ম্যাচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+