আইপিএল ২০২০ : মুম্বইয়ের বিরুদ্ধে কি খেলার সুযোগ পাবেন কেকেআরের ভরসা নারিন?

আইপিএল ২০২০ : মুম্বইয়ের বিরুদ্ধে কি খেলার সুযোগ পাবেন কেকেআরের ভরসা নারিন?

২০১২ সাল থেকে আইপিএল খেলছেন। এত বছর সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে কোনও প্রশ্ন না উঠলেও এবার ফেঁসে গিয়েছেন কেকেআর তথা ওয়েস্ট ইন্ডিজের স্পিনার। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচের ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করলেও, অ্যাকশন নিয়ে বিতর্কের জেরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নারিনকে বিশ্রাম দিয়েছিল শাহরুখ খানের দল। এই অবস্থায় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ক্যারিবিয়ান স্পিনারকে কি খেলাবে কেকেআর? জেনে নেওয়া যাক।

মুম্বইয়ের বিরুদ্ধে কি দেখা যাবে নারিনকে

মুম্বইয়ের বিরুদ্ধে কি দেখা যাবে নারিনকে

কেকেআর সূত্রে খবর, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে সুনীল নারিনকে খেলানো হবে না। বোলিং অ্যাকশন নিয়ে ক্যারিবিয়ান স্পিনারকে একবার সতর্ক করেছে ফিল্ড আম্পায়ার। দ্বিতীয়বার একই ভুল করলে নারিনকে আইপিএল ২০২০ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। তাই তাড়াহুড়ো করতে চাইছে না দীনেশ কার্তিক শিবির।

ওভার টাইম করছেন নারিন

ওভার টাইম করছেন নারিন

দক্ষতা অক্ষত রেখে নিজের বোলিং অ্যাকশন সংশোধন করার জন্য সুনীল নারিন জান লড়িয়ে দিচ্ছেন বলে কেকেআর সূত্রে খবর। আইপিএল ২০২০-তে স্বমহিমায় ফিরতে দলের স্পিন বোলিং কোচ তথা বায়োমেকানিক্স কার্ল ক্রোয়ের সঙ্গে নারিন ওভার টাইম করে বোলিং অ্যাকশন ঝালিয়ে নিচ্ছেন বলেও কেকেআরের তরফে জানানো হয়েছে। ফলস্বরূপ খুব শীঘ্রই ক্যারিবিয়ান স্পিনারকে মাঠে দেখা যাবে বলে জানিয়েছে শাহরুখ খান শিবির।

নারিনের পারফরম্যান্স

নারিনের পারফরম্যান্স

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলেছেন সুনীল নারিন। পাঁচটি উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান স্পিনার। ২০১২ সাল থেকে এখন পর্যন্ত আইপিএলে মোট ১২৭টি উইকেট নিয়ছেন কেকেআর স্পিনার।

ব্যাটসম্যান নারিনের পারফরম্যান্স

ব্যাটসম্যান নারিনের পারফরম্যান্স

ব্যাট হাতেও আইপিএলে কামাল করেছেন সুনীল নারিন। ২০১২ সাল থেকে এখন পর্যন্ত ৮১৫ রান করেছেন ক্যারিবিয়ান ক্রিকেটার। তিনটি অর্ধশতরান করেছেন কেকেআর তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+