কেন গোলাপি বলের টেস্টের জন্য উপযুক্ত মাঠ ইডেন গার্ডেন্স, জেনে নিন

কেন গোলাপি বলের টেস্টের জন্য উপযুক্ত মাঠ ইডেন গার্ডেন্স, জেনে নিন

অপেক্ষার অবসান হতে চলেছে শুক্রবার। ঐতিহ্যের ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক দিন-রাতের টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। দেশের প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচকে ঘিরে উন্মাদনায় ফুটছে কলকাতা। গর্বিত কলকাতাবাসী। সেই উপলব্ধিকে আরও মধুর করেছে বিশেষজ্ঞরা। তাঁদের মতে, গোলাপি বলের টেস্টের জন্য উপযুক্ত মাঠ ইডেন গার্ডেন্স।

সঠিক মাঠ বেছেছেন সৌরভ

সঠিক মাঠ বেছেছেন সৌরভ

বিসিসিআই-র সভাপতির চেয়ারে বসেই ঐতিহাসিক সিদ্ধান্ত নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেনে পূর্ব নির্ধারিত ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ গোলাপি বলে আয়োজন করার জন্য উদ্যোগ নেন মহারাজ। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেন বিসিসিআই সভাপতি। প্রতিবেশী দেশের ক্রিকেট বোর্ড রাজি হতেই দিন-রাতের টেস্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ইডেন গার্ডেন্সকে গোলাপি বলের টেস্ট ম্য়াচের জন্য বেছে সৌরভ সঠিক কাজ করেছেন বলে দাবি বিশেষজ্ঞদের।

বলের পার্থক্য

বলের পার্থক্য

বিশেষজ্ঞদের বক্তব্য, লাল ও গোলাপি বলের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। তাঁদের কথায়, লাল বল অনেক বেশি শক্ত। 'র' লেদার থাকায় তাতে রং বা পালিশ বসে সহজে। কিন্তু গোলাপি বলে যে চামড়া ব্যবহার করা হয়, তা অপেক্ষাকৃত নরম হওয়ায় তাতে বেশ কয়েকবার রং-র প্রলেপ লাগাতে হয়। বেশি ঘষাঘষিতে সেই রং উঠে যাওয়া কিংবা পালিশ নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

কেন ইডেন উপযুক্ত

কেন ইডেন উপযুক্ত

বিশেষজ্ঞদের মতে, বল তরতাজা রাখার ক্ষেত্রে পিচ ও মাঠের চরিত্র অনেকাংশে দায়ী। তাঁদের কথায়, উত্তর ভারতের বিভিন্ন মাঠ এবং পিচ অধিকাংশ ক্ষেত্রে রুক্ষ হয়ে থাকে। সেখানে দিন-রাতের টেস্ট ম্যাচ হলে গোলাপি বল দ্রুত চরিত্র হারাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেদিক থেকে ইডেন গার্ডেন্সের মাঠ অনেক বেশি গ্রাসি (ঘাস সম্বলিত) হওয়ায় এবং পিচেও সবুজ ঘাসের আস্তরণ থাকায়, এখানে গোলাপি বল অনেক দেরিতে পুরনো হবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

রিভার্স সুইং

রিভার্স সুইং

ফ্র্যাড লাইটে দৃশ্যমান ও চকচকে রাখার জন্য গোলাপি বলে লাল বলের থেকে অতিরিক্ত পালিশ করা হয়। ইডেন গার্ডেন্সের মতো মাঠে বলের পালিশ সহজে উঠবে না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। মোটামুটি গোলাপি বলের পালিশ ৩০ ওভার আস্ত থাকবে বলে মনে করা হচ্ছে। তাই এই বলে রিভার্স-র পরিবর্তে সুইং বেশি হওয়ার কথা। অনেক ক্ষেত্রি রিস্ট স্পিনাররা গোলাপি বলে লাভবান হতে পারেন বলে বিশেষজ্ঞদের মত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+