টিম ইন্ডিয়ায় ভালো গায়ক কোন ক্রিকেটার, জানালেন যুজবেন্দ্র চাহল

টিম ইন্ডিয়ায় ভালো গায়ক কোন ক্রিকেটার, জানালেন যুজবেন্দ্র চাহল

সুরেশ রায়না, মোহিত শর্মার পর অল রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে স্থান দিলেন লেগ স্পিনার যুবজেন্দ্র চাহল। না, খেলার নিরিখে নয়। গায়কির প্রেক্ষিতে পান্ডিয়াকে ভালোই নম্বর দিলেন চাহল। বললেন, ভারতীয় অল রাউন্ডারের গানের গলাটা বেশ ভালো।

করোনার জেরে লকডাউন

করোনার জেরে লকডাউন

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় দেশব্যাপী লকডাউনের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তকে সমর্থন করে অন্যান্যদের মতো নিজেদের ঘরবন্দি করেছেন দেশের ক্রিকেটাররা। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল ও অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া তাঁদের মধ্যে অন্যতম।

ইনস্টাগ্রামে লাইভ ভিডিও

ইনস্টাগ্রামে লাইভ ভিডিও

ক্রিকেটের বাইরে অবসর সময় কাটানোর ফাঁকে ইনস্টাগ্রামে গায়ক রাহুল বৈদ্যর সঙ্গে এক লাইভ ভিডিও চ্যাটে অংশ নেন টিম ইন্ডিয়ার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। সেখানে নানা প্রশ্নের মধ্যে চাহলকে প্রশ্ন করা হয় যে ভারতীয় ক্রিকেট দলে ভালো গায়ক কে। তখন অল রাউন্ডার হার্দিক পান্ডিয়ার নাম উল্লেখ করেন টিম ইন্ডিয়ার লেগ স্পিনার।

বেশ ভালোই গলা

বেশ ভালোই গলা

টিম ইন্ডিয়ার অল রাউন্ডার হার্দিক পান্ডিয়ার গানের গলা বেশ ভালো বলেই জানিয়েছেন সতীর্থ যুজবেন্দ্র চাহল। তাঁর বক্তব্য, এক সময় ব্যাটসম্যান সুরেশ রায়না, ফাস্ট বোলার মোহিত শর্মা গান গেলে ভারতীয় দলের ড্রেসিং রুম মাতিয়ে রাখত। হার্দিকও সেই কাজটা করতে পারেন বলে জানিয়েছেন চাহল।

হার্দিকের প্রত্যাবর্তন

হার্দিকের প্রত্যাবর্তন

পিঠের চোট সারিয়ে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছিল অল রাউন্ডার হার্দিক পান্ডিয়ার। কিন্তু করোনা ভাইরাসের জন্য সেই সিরিজ ভেস্তে যায়। একই কারণে আইপিএলও বন্ধ হয়ে গেলে পান্ডিয়াকে আরও অপেক্ষা যে করতে হবে, তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+