T20 World Cup: মুকেশ থেকে ঋতুরাজ, আইপিএলে ভালো খেলেও বিশ্বকাপের দলে জায়গা হল না কাদের?
অপেক্ষার অবসান। টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত হল ভারতীয় দল। কারা দলে থাকবেন তা নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই চলছিল জল্পনা-কল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান। ঘোষিত হল হয়ে গেল ১৫ জনেরর ভারতীয় দল। রিজার্ভ থাকছেন আরও চার জন। দল ঘোষণার পর থেকেই চর্চায় কেএল রাহুলের বাদ যাওয়া। তবে শুধু রাহুল নয়, একইসঙ্গে আইপিএলে ভালো পারফরম্যান্স করেও আরও বেশ কয়েকজন ক্রিকেটারও ব্রাত্যই রয়েছেন বিশ্বকাপের দলে।
প্রথমেই আসা যাক ঋতুরাজ গাইকোয়াড়ের কথায়। চলতি আইপিএলে সিএসকে অধিনায়ক এখনও পর্যন্ত ৯ ম্যাচে ৪৪৭ রান করেছেন সেই ঋতুরাজের নাম আসন্ন টি২০ বিশ্বকাপের দলে না থাকায় অনেকেই অবাক হয়েছেন। তিন নম্বরে নেমে নজরকাড়া ব্যাটিং করছেন গুজরাতের সাই সুদর্শন। গুজরাতের জার্সিতে ১০ ম্যাচে ৪১৮ রান করেছেন সাই সুদর্শন। বাঁ হাতি এই ব্যাটের কমলা টুপির দৌড়ে তিন নম্বরে রয়েছেন। তিনিও জাতীয় দলে সুযোগ পেতে ব্যর্থ হয়েছেন।

শামি না থাকায় অনেকেই ভেবেছিলেন বাংলা থেকে বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেতে পারেন মুকেশ কুমার। তাঁর আইপিএল পারফরম্যান্সও যথেষ্ট ভালো এই বার। সাত ম্যাচে তিনি ১৩ উইকেট শিকার করেছেন। অনেকে ভেবেছিলেন মুল দলে না হলেও রিজার্ভ দলে হয়তো জায়গা পাবেন মুকেশ কুমার। টি নটরাজনকে নিয়েও প্রত্যাশা ছিল। চলতি আইপিএলের সাত ম্যাচে বল করে এখনও তিনি ১৩টি উইকেট শিকার করেছেন।
বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অভিজ্ঞতা জরুরি ফ্যাক্টর। সেইজন্যই রিয়ান পরাগ, অভিষেক শর্মা, ময়াঙ্ক যাদব, টি নটরাজনদের বাইরে থাকতে হল। ভারতীয় দল শেষ দুটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে হেরেছে। ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল। ২০২২ সালের টি২০ বিশ্বকাপেও সাফল্য আসেনি। ২০১৩ সালে শেষ আইসিসি ট্রফি জেতে ভারত। ১১ বছর পর আইসিসি ট্রফি জয়ের সুযোগ ভারতীয় দলের সামনে।
১লা মে-র মধ্যে সব দলকেই তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে হবে। ২৫শে মে-র মধ্যে দলগুলি তাঁদের স্কোয়াডে পরিবর্তন করতে পারবে। এরপর চোট বা অন্য কোনও সমস্যার কারণে দলে পরিবর্তন করতে হলে আইসিসির অনুমোদন নিতে হবে। দলগুলি ভেন্যু পৌঁছানোর উপর নির্ভর করছে কতগুলি করে প্রস্তুতি ম্যাচ তাঁরা খেলতে পারবেন। তবে প্রতিটি দলের জন্য দুটি করে প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications