Mohammed Shami: মহিলাদের জন্য নিচ্ছেন বিশেষ উদ্যোগ, জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়েও বড় আপডেট দিলেন শামি

দলীপ ট্রফির পর এবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেও দলে জায়গা হয়নি মহম্মদ শামির। চোট থেকে মুক্ত হওয়ার পর ঘরোয়া ক্রিকেট খেলেই সম্ভবত শামিকে জাতীয় দলে ফিরতে হবে। ফলে নিউজিল্যান্ড সিরিজ নাকি বর্ডার-গাভাসকর ট্রফিতেই শামি জাতীয় দলে ফিরবেন সেটা নিয়ে চর্চা চলছে। এরই মধ্যে শনিবার সিএবির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শামি, সেখানেই ভারতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন।

২০২৩ সালের বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি শামি। চোটের ধাক্কায় প্রায় ১ বছরের কাছাকাছি সময় ২২ গজের বাইরে আছেন শামি। এই পরিস্থিতি অনেকটাই ফিট বাংলা দলের পেসার। শনিবার সিএবির অনুষ্ঠান শেষে শামি বলেন, 'পুরো ফিট হয়েই ভারতীয় দলে ফিরতে চাই, সেটা নিউজিল্যান্ড সিরিজ হোক বা অন্য কোনও সিরিজ। খামতি রেখে ভারতীয় দলে ফিরতে চাই না।'

Mohammed Shami

এবার ভারতীয় দলে নতুন কোচ গৌতম গম্ভীরের কোচিংয়ে খেলতে হবে তাঁকে। এই প্রসঙ্গে শামি বলেন, 'এর আগে গম্ভীরের নেতৃত্বে খেলেছি, এবার কোচিংয়ে খেল‌তে হবে। এটা সম্পূর্ণ আলাএদা। তবে ভূমিকা পাল্টালেও তাঁর সঙ্গে কাজ করতে কোনও সমস্যা হবে না। কারণ সম্পর্কটাই আসল।' পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলেও ভারতের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই যে কঠিন হবে তা জানাতে ভুল করলেন না শামি।

আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। ডাক্তাদের আন্দোলনের রেশ পড়েছে গোটা দেশে। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সর্বত্র।এই পরিস্থিতিতে আগামী দিনে মহিলাদের জন্য তাঁর কিছু করার পরিকল্পনা আছে সেটাও উল্লেখ করেন শামি।

ভারতীয় দলের তারকা পেসার বলেন, ' আমরা ছেলেরা অনেক সুযোগ সুবিধা পাই। কিন্তু মহিলারা সব সময় সেটা পায় না কিন্তু তাদের পাওয়া উচিত। আমি সেই জন্য একটা শো করছি। একটা সিরিজের মতো করছি। এই বিষয়ে চূড়ান্ত সব কিছু হওয়ার পরই প্রকাশ্যে ঘোষণা করব।' ২০২৩ বিশ্বকাপে ২৪ টি উইকেট পাওয়ার জন্য শামিকে সম্বর্ধনা দেওয়া হল শনিবার সিএবির পক্ষ থেকে। স্মারক হিসেবে তুলে দেওয়া হয় সোনার একটি হাত, সেখানে একটি লাল বল ধরা রয়েছে।

এই নিয়ে শামি বলেন, 'এমন একটা গ্রামে জন্ম হয়েছিল যেখানে কোনও পরিষেবা ছিল না। আমার উত্তরপ্রদেশে জন্ম। কিন্তু ক্রিকেটার হয়েছি বাংলার জন্য। ২০-২৫ বছর লেগেছে। লোকে বলে আমি নাকি বাংলা বলতে পারি না। কিন্তু আমি বুঝি এবং বলতেও পারি। কেউ যদি আমার সঙ্গে বাংলায় কথা না বলে আমি কী করব। বাংলা, সিএবি এবং যাঁরাই আমার পাশে ছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+