Sri Lanka Economic Crisis: ভারতের কাছে কৃতজ্ঞ সাহায্য পাঠানোর জন্য, প্রধানমন্ত্রীর প্রশংসা জয়সূর্যের মুখে

Sri Lanka Economic Crisis: ভারতের কাছে কৃতজ্ঞ সাহায্য পাঠানোর জন্য, প্রধানমন্ত্রীর প্রশংসা জয়সূর্যের মুখে

শ্রীলঙ্কার বেহাল অর্থনীতি এবং দেশের মধ্যে তৈরি হওয়া হাহাকার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি এবং পন্যের আগুন দাম নিয়ে মুখ খুললেন সেই দেশের কিংবদন্তি ক্রিকেটার সনৎ জয়সূর্য। এএনআই-এর রিপোর্ট অনুযায়ী এই বিপদের সময়ে প্রতিবেশি দেশটির পাশে দাঁড়ানো জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সনৎ এবং তিনি ভারত'কে 'বড় ভাই' বলে উল্লেখ করেছেন।

Sri Lanka Economic Crisis: ভারতের কাছে কৃতজ্ঞ সাহায্য পাঠানোর জন্য, প্রধানমন্ত্রীর প্রশংসা জয়সূর্যের মুখে

তিনি বলেছেন, "প্রতিবেশী হিসেবে আপনি সব সময়েই জানেন আমাদের পাশেই রয়েছে বড় ভাই এবং সে সাহায্য করে আসছে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর (নরেন্দ্র মোদী) কাছে।"

গভীর আর্থিক এবং রাজনৈতিক সঙ্কটৈর মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দীর্ঘ দিন ধরেই সরকারের একাধিক নীতির কারণে ভেঙে পড়ছিল দেশটির অর্থনীতি, কোভিড-১৯ মহামারীর পর এই আর্থিক সমস্যা আরও বাড়ে।

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জয়সূর্য বলেছেন, "জ্বালানির এবং গ্যাসের অত্যন্ত ঘাটতি রয়েছে। কখনও কখনও দশ থেকে বারো ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। দেশবাসীর কাছে যা দিনের পর দিন সহ্য করা কার্যত কঠিন হয়ে উঠেছে। এই কারণেই মানুষ বাইরে বেরিয়ে প্রতিবাদে সরোব হচ্ছে।" পাশাপাশি সাবধানবানী শুনিয়ে কিংবদন্তি বামহাতি ব্যাটসম্যান বলেছেন, "যদি পরিস্থিতির মোকাবিলা ঠিক মতো না করা যায় তা হলে বড় বিপর্য়র সৃষ্টি হবে। এই জিনিসগুলো আমরা দেখতে চাই না। ৩-৪ কিলোমিটার ধরে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে ডিজেল, গ্যাস এবং দুধের জন্য।"

Sri Lanka Economic Crisis: ভারতের কাছে কৃতজ্ঞ সাহায্য পাঠানোর জন্য, প্রধানমন্ত্রীর প্রশংসা জয়সূর্যের মুখে

শুধু জ্বালানি বা রান্নার গ্যাসেরই ঘাটতি নয়, ব্যাপক পরিমানে ঘাটতি রয়েছে ওযুধেরও। বিভিন্ন জীবনদায়ী ওষুধ ফুরিয়ে গিয়েছে দেশটি থেকে। পাশাপাশি অভাব দেখা যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যেরও। বাধ্য হয়ে শ্রীলঙ্কার রাস্তায় আজ প্রতিবাদে মুখর হয়ে উঠেছে সাধারণ মানুষ। সরকারের বিরুদ্ধে ধর্ণা-বিক্ষোভ করছে তারা। সনৎ জয়সূর্য পাশাপাশি দেশটির জাতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক কুমারা সঙ্গাকারারও সরকার বিরোধী এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন।

এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য বুধবার একটি অ্যাডভাইজারি কমিটি গঠন করেছে শ্রীলঙ্কা। ৬ এপ্রিল দেশটির সড়কমন্ত্রী পার্লামেন্টে জানিয়েছেন, একের পর এক প্রতিবাদ স্বত্ত্বেও পদত্যাগ করবেন না রাষ্ট্রপতি। ফার্নান্দো বলেছেন, "এই দেশের সরকার হিসেবে আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই কোনও পরিস্থিতির মধ্যেই রাষ্ট্রপতি পদত্যাগ করবে না। এই দেশের ৬.৯ মিলিয়ন মানুষ রাষ্ট্রপতির জন্য ভোট করেছিলেন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+