হিউজ আতঙ্ক ফেরত এল অজি শিবিরে, চোট পেয়ে লুটিয়ে পড়লেন ওয়ার্নার

হ্যাজেলউডের বলে অনুশীলন ম্যাচে চোট পেয়ে লুটিয়ে পড়লেন ডেভিড ওয়ার্নার

ফিল হিউজ আতঙ্ক ফের ফিরে এল অজি শিবিরে। মাঠে খেলা চলার সময় বলের আঘাতে মৃত্যু হয়েছিল ফিলিপ হিউজের।

ওয়ার্নারের চোট ফিরিয়ে দিল হিউজের স্মৃতি

এবার আহত হলেন টিম অস্ট্রেলিয়ার সহ-‌অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বাংলাদেশ সফরের প্রস্তুতি সারতে ব্যস্ত স্টিভ স্মিথ অ্যান্ড কোং। এরই অঙ্গ হিসেবে ওয়ার্ম আপ ম্যাচ খেলছিলেন অজি ক্রিকেটাররা। একটি দলের নেতৃত্বে স্মিথ, অন্যটির দায়িত্বে ওয়ার্নার। মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় দিন সকালে যখন ব্যাট করছিলেন ওয়ার্নার।

এমন সময় আচমকাই হ্যাজেলউডের একটি বল এসে ওয়ার্নারের হেলমেটের নিচে ঘাড়ে সপাটে লাগে । সঙ্গে সঙ্গে তাঁর হাত থেকে ব্যাট পড়ে যায়, মাটিতে পড়েও যান বাঁ-‌ হাতি অজি ওপেনার। তার কিছু পরে অবশ্য নিজেই উঠে দাঁড়ান। দলের ডাক্তার রিচার্ড স-‌র সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে।
ওয়ার্নারের এই ঘটনা হিউজের সেই মর্মান্তিক মৃত্যুর ঘটনা মনে করিয়ে দেয়। তবে, আঘাত লাগার অল্প সময় পরে ওয়ার্নার নিজেই মাঠের বাইরে বেরোনয় খানিকটা স্বস্তি আসে। তবে বাংলাদেশ সফরে তাঁকে দলে পাওয়া যাবে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া। চিকিৎসকরাও প্রাথমিক পরীক্ষার পর জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে ভয়ের কোনও কারণ নেই। শুক্রবার দিন বাংলাদেশ সফরে রওনা দেবে অস্ট্রেলিয়া দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+