IPL 2022: ‘এই রকম খেললে চলতি মরসুমে সাফল্য আসবে না’, ঋষভকে সাবধান করে দিলেন বীরু
IPL 2022: ‘এই রকম খেললে চলতি মরসুমে সাফল্য আসবে না’, ঋষভকে সাবধান করে দিলেন বীরু
ঋষভ পন্থের স্লথ ইনিংসের মাশুল গুনতে হয়েছে দিল্লি ক্যাপিটলসকে। হাতে ৭ উইকেট থেকেও বড় শটের জন্য না গিয়ে নিজে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও দলকে ডুবিয়েছেন ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টস-এর বিরুদ্ধে ১৪৯/৩ রান তুলতে সক্ষম হয়েছিল দিল্লি। ঋষভ পন্থ করেছিলেন ৩৯* (৩৬)।

পৃথ্বী শ ৩৪ বলে ৬১ রানের ইনিংস খেলে দিল্লির শুরুটা ভাল করালেও পন্থদের মন্থর ব্যাটিং দলকে ডোবায়। প্রথমে ব্যাটিং করে হাত সাত উইকেট নিয়ে খেলা পন্থের এই ইনিংসে একেবারেই খুশি নন বীরেন্দ্র শেহওয়াগ। তিনি জানিয়েছেন, আরও স্বাধীন ভাবে খেলা জরুরি ছিল পন্থের। ওটাই ওর স্বাভাবিক খেলা, এই রকম খেললেও একেবারেই ভাল আইপিএল যাবে না এটা ওর জন্য। ক্রিকবাজকে তিনি বলেন, "হার-জিত হতেই থাকবে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যাপ্রোচ। ওই বিষয়ে চিন্তিত হওয়া জরুরি ঋষভ পন্থের। ৩০ বা ৩২ বল খেলেছে ও। এতগুলো বলে ৬০ রান তোলা যেতে পারে। পন্থ যদি আরও ২০ রান বেশি করত তা হলে সেটা সমস্যা তৈরি করত লখনউ সুপার জায়ান্টসের জন্য, কিন্তু ওই রান আসেনি।"
ঋষভ পন্থকে সচেতন করে ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকার সংযোজন, "নিজের অ্যাপ্রোচ বদলানো উচিৎ নয় ঋষভ পন্থের। স্বাধীনতার সঙ্গে ওর খেলা উচিৎ। যে দিন ও বিস্ফোরণ ঘটাবে সেই দিন একাই দলকে ম্যাচ জিতিয়ে দেবে কিন্তু ও যদি মনে করে আমি দায়িত্ব নিয়ে খেলব কারণ আমি অধিনায়ক তা হলে আমার মনে হয় না এই বারের আইপিএল-এ খুব বেশি সফল হবে ও। কারণ এটা ওর খেলার ধরণ নয়।"

দিল্লি ক্যাপিটলস (দিল্লি ডেয়ারডেভিলস)-এর প্রাক্তন অধিনায়ক আরও বলেন, "যদি খারাপ বল পায় তা হলে মারা উচিৎ বা সিঙ্গল নেওয়া দরকার, কোনও তৃতীয় চিন্তা মাথায় থাকতেই পারে না। এটা পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে নেওয়া উচিৎ যে যদি আমি মারার বল পাই মারবো।"
মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েলিগ চলতি আইপিএল-এ নিজেদের অভিযান শুরু করলেও প্রত্যাশা মতো পরের ম্যাচগুলি থেকে পারফর্ম করতে পারছে না দিল্লি। দুই নবাগত দল গুজরাত এবং লখনউয়ের কাছে পর পর দুই ম্যাচে পরাস্ত হয়েছে। দিল্লি ক্যাপিটলসের পরবর্তী ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। ১০ এপ্রিল ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে সেই ম্যাচ।












Click it and Unblock the Notifications