শোয়েব আখতার নিজেও জানতেন তিনি বল ছুঁড়তেন, মারাত্মক মন্তব্য শেওয়াগের
সেওয়াগ - শোয়েব যুদ্ধ নতুন কিছু নয়। মাঠের মধ্যেও যেমন এই যুদ্ধ হয়েছে, মাঠের বাইরেও এই লড়াই হয়েছে। অবসর নেওয়া দুই বিখ্যাত ক্রিকেটারের লড়াই বিভিন্ন সময় দেখা গিয়েছে টুইটারে, আবার এই যুদ্ধ দেখা গিয়েছে কমেন্ট্রি বক্সেও। তবে অবসরের পর বেশিরভাগ ক্ষেত্রেই সেওয়াগ শোয়েবকে বিভিন্ন সময়ে এক হাত নিয়েছেন। এবার তিনি যে কথা বলেছেন তা মারাত্মক। শোয়েবের কেরিয়ারের প্রথম দিকে যে অভিযোগ বারংবার উঠেছে সেই কথাই তিনি আবার বলেছেন। সেওয়াগ বলেছেন শোয়েব আখতার বল ছুঁড়তেন এবং এই পেস বোলার ভাবেই জানতেন যে তিনি এটা করতেন।

ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ শোয়েব আখতারের অ্যাকশন নিয়ে বলেছেন যে পাকিস্তানি পেসার "তার কনুই বল করার সময় স্পষ্টভাবেই ভাংত" এবং "তিনি জানতেন তিনিও চাক করেছেন"। স্পোর্টস -১৮ এর 'হোম অফ হিরোস'-এর তৃতীয় পর্বের সময় সেওয়াগ এই বড় বিবৃতি দিয়েছেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন যে ব্রেট লি যখন বোলিং করতেন তখন বল খেলা সহজ ছিল কারণ তার "হাত সোজা হয়ে নেমে আসত" কিন্তু তিনি কখনই শোয়েব আখতারের বল সহজে ধরতে পারতেন না, এর কারণ হিসাবে তিনি বলেছেন তিনি অনুমানই করতে পারতেন না কারণ তিনি বুঝতে পারতেন না যে তাঁর হাত এবং বল কোথা থেকে আসবে।
সেওয়াগ বলেছেন , "শোয়েব জানে যে সে তার কনুই ভাংত, সে জানত সেও চাক করছে"। তাহলে তো আইসিসি তাঁকে নিষিদ্ধ করত। এই প্রশ্নে তিনি বলেছেন ব্রেট লির হাত সোজা নেমে এসেছে, তাই বল পিক করা সহজ ছিল। কিন্তু শোয়েবের হাত আপনি কখনই অনুমান করতে পারবেন না, বুঝতেই পারবেন না যে হাত এবং বল কোথা থেকে আসবে। সেই কারনেই বোঝা যায়নি।
প্রাক্তন ওপেনার যোগ করেছেন , "আমি কখনই ব্রেট লির মুখোমুখি হতে ভয় পাইনি, কিন্তু শোয়েবের ক্ষেত্রে আমার অসুবিধা হত। আমার মনে এই চিন্তাটা থাকত যদি আমি তাঁকে দুবার চার মেরে দি তাহলে আমার মাথায় আসত পরের বল হয় বিমার আসবে নয়তোবা একটা কড়া ইয়র্কার আসবে।" মোটামুটি শোয়েবকে পিক করতে সেওয়াগকে হাত দেখে নয় খেলতে হত মাইন্ড রিড করে।
দীর্ঘতম ফরম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে সেওয়াগের পারফরম্যান্স দুরন্ত। ডানহাতি এই ব্যাটসম্যান পাকিস্তানের বিপক্ষে ৯টি টেস্ট খেলে ৯১.১৪ গড়ে মোট ১,২৭৬ রান করেছেন। পাকিস্তানের বিপক্ষে তার একটি ট্রিপল সেঞ্চুরি, দুটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি রয়েছে।
টেস্ট ক্রিকেটে অযথা ঝুঁকি নিয়ে কেন তিনি দ্রুত রান করতে বেছে নিয়েছেন সে বিষয়েও কথা বলেছেন সেওয়াগ । বলেছেন , "শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গাঙ্গুলী সবাই ১৫০-২০০ বল খেলে সেঞ্চুরি করতেন। আমি একই ভাবে সেঞ্চুরি করলে কেউ আমাকে মনে রাখত না। আমার নিজের পরিচয় তৈরি করতে আমাকে তাদের থেকে দ্রুত রান করতে হয়েছিল। "। সব মিলিয়ে ১০৪ টেস্টে ৮৫৩৬ রান করেছেন সেওয়াগ । তিনি ২৫১টি একদিনের ম্যাচ খেলেছেন। ৮,২৭৩ রান করেছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications