IPL 2021: শারজার কঠিন পিচে টস জিতে ঝুঁকি নিলেন না বিরাট, আরসিবির বিরুদ্ধে কঠিন লড়াই নাইটদের

কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে কোনও একটি দলের জন্য আজ রাতেই শেষ হয়ে যাবে আইপিএল অভিযান। বিরাট কোহলি এবারই শেষবার আইপিএলে নেতৃত্ব দিচ্ছেন। প্রথমবার ট্রফি জয়ের স্বপ্ন জিইয়ে রাখতে আজ জিততেই হবে বিরাট কোহলিদের। টস জিতে তাই তিনি শারজার কঠিন পিচে ঝুঁকি নিলেন না। প্রথমে ব্যাট করবে আরসিবি। দুই দলই অপরিবর্তিত।

শারজায় এলিমিনেটরে টস জিতে প্রথমে ব্যাটিং আরসিবির

বিরাট কোহলি এই ম্যাচের অনেক আগে থেকেই জানিয়ে দিয়েছেন, কোয়ালিফায়ার বা এলিমিনেটরের মতো শব্দগুলি নিয়ে ভেবে দলের উপর বাড়তি চাপ আনতে চান না। শুধু জেতার কথা মাথায় রেখেই তাঁর দল নামবে। টস জিতে বিরাট বলেন, উইকেট বেশ শক্ত রয়েছে। প্রথমে ব্যাটিংই করব। কেন না, শারজার পিচে আগেও দেখেছি পরে ব্যাটিং করা কঠিন হয়ে যায়। রান তাড়া করা খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। কেএস ভরত যেভাবে লিগ পর্বের শেষ ম্যাচে ম্যাচ-জেতানো ইনিংস খেলেছেন পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তার প্রশংসা করে বিরাট বলেন, দিল্লির মতো টপ দলের বিরুদ্ধে একজন ইয়ংস্টার যেভাবে খেলেছেন তা খুবই ভালো। এই টুর্নামেন্টের বিশেষত্বই হলো এমন তরুণ ক্রিকেটাররা নিজেদের দারুণভাবে মেলে ধরার সুযোগ পান। আজকের ম্যাচ দুই দলের কাছেই নক আউট। তবে বিরাট বলেন, এতে আমাদের নতুনভাবে নামার প্রশ্নই নেই। টিম মিটিংও অন্য ম্যাচগুলির মতোই হয়েছে। আমাদের কিছু ক্ষেত্রে আরও উন্নতি প্রয়োজন। সেদিকেই আমাদের ফোকাস থাকছে।

নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান বলেন, আমরা টস জিতলে বোলিংই করতাম। তাই টস হারায় কোনও সমস্যা হয়নি। আমরা দলগতভাবে ভালো খেলেছি, সকলেই নিজেদের ভূমিকা প্রত্যাশিতভাবে পান করছেন। আজকের ম্যাচে দলেও তাই কোনও পরিবর্তন হয়নি। উল্লেখ্য, এই গুরুত্বপূর্ণ ম্যাচেও আন্দ্রে রাসেলকে পেল না কেকেআর। টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ শিবিরে যোগ দেওয়ার কথা ছিল শাকিব আল হাসানের। যদিও টিম হোটেল থেকে বেরনোর সময় শাকিবের ছবি কেকেআর পোস্ট করতেই বোঝা যায় শাকিব বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেননি। তিনি খেলছেন। রাসেলের অনুপস্থিতিতে শাকিবও না থাকলেও কেকেআরের সমস্যা বাড়ত। সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের দ্বিতীয়ার্ধে আরসিবিকে কেকেআর ৯ উইকেটে হারালেও তার আগের চারটি ম্যাচেই হেরেছিল নাইটরা। আজকের ম্যাচ তাই জমজমাটই হতে চলেছে। যে দল আজ জিতবে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।

কলকাতা নাইট রাইডার্স- শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ইয়ন মর্গ্যান (অধিনায়ক), শাকিব আল হাসান, সুনীল নারিন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, শিবম মাভি

1
50866

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, কেএস ভরত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, ড্য়ান ক্রিশ্চিয়ান, শাহবাজ আহমেদ, জর্জ গার্টন, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+