IPL 2024: আইপিএলের আগেই বিরাটের নতুন স্টাইল, কোহলির নিউ লুক দেখলে চমকে যাবেন আপনিও
প্রায় দুই মাসের বেশি সময় পর আবার ২২ গজে প্রত্যাবর্তন করতে চলেছেন বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের পর আর ক্রিকেট মাঠে দেখা যায়নি কিং কোহলিকে। পারিবারিক কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। সোমবার আরসিবি শিবিরে যোগ দেন কোহলি। মঙ্গলবার স্টাইলে বিরাট চমক দিলেন কোহলি।
সামনেই ক্রিকেটের একের পর এক মেগা ইভেন্ট। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে আইপিএল। আগামী কয়েকমাস মাস খুব গুরুত্বপূর্ণ।নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে কতটা নিখুঁত বিরাট কোহলি তা আমাদের সকলেরই জানা। প্রায়শই নতুন নতুন হেয়ার কাট করে থাকেন বিরাট কোহলি। ঘনঘন নিজের লুকসও বদলান। এবার আইপিএল শুরুর আগেও নিউ লুকে বিরাট কোহলি।

যাঁর ব্যাটের জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। ক্রিকেটের পাশাপাশি বিরাটের ফিটনেস ও স্টাইল নিয়েও বিস্তর আলোচনা হয়।বাইশগজের মতো স্টাইলেও তিনি বরাবর ছক্কা হাঁকাতে পছন্দ করেন। বিরাটের স্টাইল বর্তমান প্রজন্মের বড় প্রিয়।
নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে কতটা নিখুঁত বিরাট কোহলি তা আমাদের সকলেরই জানা। প্রায়শই নতুন নতুন হেয়ার কাট করে থাকেন বিরাট কোহলি। ঘনঘন নিজের লুকসও বদলান। এবার আইপিএল ও টি২০ বিশ্বকাপের আগে আরও একবার নয়া অবতারে ধরা দিলেন বিরাট কোহলি।
২০০৮ সাল থেকে আরসিবি-র ছেলেদের দলের হয়ে খেলছেন বিরাট। নেতৃত্বও দিয়েছেন।মাঝে নেতৃত্ব ছাড়লেও গত বছর কিছু ম্যাচে অধিনায়ক হিসাবে দেখা যায় কোহলিকে। আরসিবির ট্রফি জয় অধরাই থেকেছে। ১৬ বছরে ট্রফি জিততে পারেননি কোহলি। কিন্তু আরসিবির ট্রফি জয়ের স্বাদ পূরণ করেছেন স্মৃতি মান্ধানারা।
💇♂️
— Aalim Hakim (@AalimHakim) March 19, 2024
The One & Only King Kohli 👑 @imVkohli 👑❤️🏏
.
Virat Kohli
Aalim Hakim#viratkohli #kingkohli #viratcut #viratnewhaircut #virat #legend #indian #rcb #2024 #ipl #aalimhakim #hakimsaalim pic.twitter.com/lhh64hnXfh
খেতাব জিতে আরসিবি মহিলা দলের অধিনায়ক বলেন, বিরাট কোহলি আমাদের অনুপ্রেরণা। তিনি দিকগুলির জন্য আমাদের অনুপ্রেরণা। তিনি ভারতের জন্য যা অর্জন করেছেন তা আশ্চর্যজনক এবং সর্বদা সেখানে রয়েছে। ভারতীয় ক্রিকেটে তার প্রতি শ্রদ্ধা সবসময়ই থাকে












Click it and Unblock the Notifications