হাসি আর নাহি ধরে মুখে, 'বিউটিফুল বয়'-এর সঙ্গে বিরাট ও অনুষ্কা, দেখুন ছবি

বিরাট কোহলি তাঁর এবং অনুষ্কার, একটি কুকুরের সঙ্গে সময় কাটাবার একটি ছবি শেয়ার করেছেন। বিরাট কুকুরটিকে 'বিউটিফুল বয়' বলে উল্লেখ করেছেন।

দাপটের সঙ্গে ট্রেন্টব্রিজের তৃতীয় টেস্ট জেতার পরে অনেকটাই ভার নেমে গিয়েছে ভারতের ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহলির উপর থেকে। তিনি এখন ইংল্যান্ডে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে কিছু হাল্কা মুহূর্ত কাটাচ্ছেন। সেরকমই এক মুহূর্তের ছবি টুইটারে পোস্ট করেছেন বিরাট।

বিউটিফুল বয়-এর সঙ্গে বিরাট ও অনুষ্কা

ছবিতে বিরাট ও অনুষ্কাকে দেখা যাচ্ছে একটি কুকুরের সঙ্গে,যাকে বিরাট বলেছেন 'বিউটিফুল বয়'। দুজনের মুখেই রয়েছে চওড়া হাসি। ট্রেন্টব্রিজে ২০৩ রানে দলের বিশাল জয়ের পাশাপাশি বিরাটের ব্যাট থেকে দুই ইনিংসেই এসেছে বড় রান। সব মিলিয়ে এখন অনেকটাই নিশ্চিন্ত তিনি।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Met this beautiful boy who was patient enough to take a picture with us 😍🐶 <a href="https://t.co/Uu2AyiZCfn">pic.twitter.com/Uu2AyiZCfn</a></p>— Virat Kohli (@imVkohli) <a href="https://twitter.com/imVkohli/status/1033035407712309249?ref_src=twsrc%5Etfw">August 24, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

বনিউড অভিনেত্রী তথা বিরাটের স্ত্রী অবশ্য এবারের ইংল্যান্ড সফরে প্রথম থেকেই রয়েছেন তাঁর সঙ্গে। মাঠে ও মাঠের বাইরে বিভিন্ন সময়ে তিনি ফ্রেমবন্দী হয়েছেন। টেন্টব্রিজে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে বিরাট তাঁর দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দেন। উচ্ছ্বসিত অনুষ্কাও গ্যালারি থেকে তা পাল্টা চুমু ছুঁড়ে দিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন সময়ে তাঁকে গ্যালারি থেকে ভারতীয় দলকে উৎসাহ দিতে দেখা গিয়েছে।

গত ইংল্যান্ড সফরে কেরিয়ারের সবচেয়ে খারাপ পারফরম্যান্সের পর চলতি সফরে কিন্তু বিরাটের পক্ষে কাজ করছে তাঁর লেডি লাক। পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচেই এজবাস্টনে তিনি সেঞ্চুরি করেছিলেন। টেন্টব্রিজে প্রথম ইনিংসে ৯৭ ও দ্বিতীয় ইনিংসে ১০৩ রান করে কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৯৩৭ নিয়ে আইসিসি টেস্ট ক্রমতালিকায় ১ নম্বরে পৌঁছে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+