রোহিতের নজিরের দিনে ব্যর্থ বিরাট! দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে ইংল্যান্ডকে ১৭১ রানের টার্গেট দিল ভারত

বার্মিংহ্যামের এজবাস্টনে বিরাট কোহলির ব্যর্থতা অব্যাহত। টেস্ট ম্যাচে রান পাননি। এজবাস্টন টেস্টে খেলা ক্রিকেটারদের প্রথম টি ২০ আন্তর্জাতিকের দলে রাখা হয়নি। ফলে পাঁচ মাস পর টি ২০ আন্তর্জাতিক খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। কিন্তু ৩ বলে ১ রানের বেশি করতে পারলেন না। নির্ধারিত ২০ ওভারে ভারত তুলেছে ৮ উইকেটে ১৭০। রবীন্দ্র জাদেজা ২৯ বলে ৪৬ রানে অপরাজিত থেকে ভারতকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন।

রোহিতের নজির

রোহিতের নজির

টস জিতে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। ভারতের টিম লিস্টে দেখা গিয়েছিল প্রথম দুটি নাম রোহিত শর্মা ও বিরাট কোহলি। ফলে মনে করা হচ্ছিল রোহিত-বিরাট ওপেন করতে পারেন। কোহলি দলে আসায় বাইরে যেতে হয় ফর্মে থাকা দীপক হুডাকে। ঈশান কিষাণ, অর্শদীপ সিং ও অক্ষর প্যাটেলের স্থলাভিষিক্ত হয়েছেন ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহ। ভারতীয় দলের বড় চমক রোহিত শর্মার সঙ্গে পন্থের ওপেন করতে নামা। টি ২০ আন্তর্জাতিকে তিনি এদিনই প্রথম ওপেন করলেন। ঘরোয়া ক্রিকেটে অবশ্য এই পজিশনে তিনি ব্যাট করেছেন। ৪.৫ ওভারে রোহিত শর্মা দলের ৪৯ রানের মাথায় কট বিহাইন্ড হন রিচার্ড গ্লিসনের বলে। তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে হিটম্যান ২০ বলে ৩১ রান করেন। আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে তিনি টি ২০ আন্তর্জাতিকে ৩০০টি চার মারার নজির গড়লেন এদিন প্রথম দুটি বাউন্ডারি মারতেই।

ব্যর্থ বিরাট

ব্যর্থ বিরাট

অভিষেক ম্যাচে ভারতকে বড় ধাক্কা দেন ৩৪ বছরের পেসার গ্লিসন। রোহিতকে হারানোর পর পাওয়ারপ্লে অর্থাৎ প্রথম ৬ ওভারে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ৬১। সপ্তম ওভারের প্রথম বলেই বিরাট কোহলির উইকেট তুলে নেন গ্লিসন। বিরাট তিনে ব্যাট করতে নেমেছিলেন। মাত্র ১ রানে প্যাভিলিয়নে ফেরায় চাপ আরও বাড়ল কিং কোহলির। ইতিমধ্যেই কপিল দেব প্রশ্ন তুলে দিয়েছেন, টেস্টে যদি বিশ্বের ২ নম্বর বোলার রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দেওয়া হয়, তাহলে কেন বিরাট কোহলি রান না পেলেও তাঁকে টি ২০ আন্তর্জাতিকের দল থেকে বাদ দেওয়া হবে না? বিরাট ইন-ফর্ম হুডার জায়গায় খেলতে নেমে হতাশ করলেন। ক্রমেই তাঁর পায়ের তলা থেকে মাটি সরছে। সমালোচকদের জবাব দিতে কাল আরও একটি সুযোগ তিনি পেতে পারেন।

ওপেনার পন্থ

ওপেনার পন্থ

বিরাট আউট হওয়ার পরের বলেই কট বিহাইন্ড হন ঋষভ পন্থ। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি করলেন ১৫ বলে ২৬। রোহিত, বিরাট ও পন্থের উইকেট জাতীয় দলে অভিষেক ম্যাচেই পেলেন গ্লিসন। একাদশ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে আউট হন যথাক্রমে সূর্যকুমার যাদব (১১ বলে ১৫) ও হার্দিক পাণ্ডিয়া (১৫ বলে ১২)। তাঁরা ক্রিস জর্ডনের শিকার। ভারত ৮৯ রানে এই দুটি উইকেট হারায়। দীনেশ কার্তিক ১৭ বলে ১২ রান করে রান আউট হন। হর্ষল প্যাটেল ৬ বলে ১৩, ভুবনেশ্বর কুমার ৪ বলে ২ রান করে সাজঘরে ফেরেন, তাঁরাও জর্ডনের শিকার। ভারত ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ৫৪ রান তোলে ৪ উইকেটের বিনিময়ে। শেষ পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে তোলে ৫৫ রান। ছয়ে নামা জাদেজার ইনিংসে রয়েছে পাঁচটি চার, কোনও ছক্কা আসেনি জাড্ডুর ব্যাট থেকে।

গ্লিসান-জর্ডনের দাপট

গ্লিসান-জর্ডনের দাপট

অভিষেক ম্যাচে দুরন্ত বোলিং করলেন রিচার্ড গ্লিসন। একটি মেডেন-সহ চার ওভারে তিনি ১৫ রান গিয়ে পেলেন তিনটি মূল্যবান উইকেট। জর্ডন চার ওভারে ২৭ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেন। ইংল্যান্ড অধিনায়ক বাটলার এদিন সাতজন বোলার ব্যবহার করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+