হার্দিকের সিক্রেট ফাঁস ক্যাপ্টেন কোহলির, দেখুন ভাইরাল সেই ভিডিও

চেন্নাই, ইডেনের পর ইন্দোরেও ম্যাচ জিতে সিরিজ জিতে গেল ভারতীয় ক্রিকেট দল। এদিন চার নম্বরে ব্যাট করে কামাল হার্দিক পান্ডিয়ার।

যত দিন যাচ্ছে ততই ভারত অধিনায়ক বিরাট কোহলির চোখের মণি হয়ে উঠছেন হার্দিক পান্ডিয়া। আর হবেন নাই বা কেন ব্যাট হাতে, বল হাতে দারুণ পারফরম্যান্স এই অলরাউন্ডারের। অন্যদিকে যেখানেই দায়িত্ব দেওয়া হচ্ছে সেটাই পালন করছেন একদম সফলভাবে।

হার্দিকের সিক্রেট ফাঁস ক্যাপ্টেন কোহলির, দেখুন ভাইরাল সেই ভিডিও

ইন্দোর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ পকেটে পোড়ার লড়াইতে হার্দিক পান্ডিয়ার ৭২ বলে ৭৮ রানের ইনিংসের ভূমিকা অনবদ্য। ম্যাচ শেষে বিরাট হার্দিককে 'দলের সম্পদ' বলে বর্ণনা করেছেন। এদিন হার্দিক পান্ডিয়াকে ব্যাটিং অর্ডারের চার নম্বরে পাঠায় টিম ম্যানেজমেন্ট। সেখানেও সফল তিনি। শুধু দলের প্রয়োজনীয় রানই করেন তা নয়, এদিন তাঁর ইনিংস ধামাকাদার হওয়ার পাশাপাশি দায়িত্বশীলও ছিল।

ম্যাচ শেষে বিরাট জানিয়েছেন, 'পান্ডিয়াকে ব্যাটিং অর্ডারে প্রোমোট করার সিদ্ধান্ত রবি ভাইয়ের সিদ্ধান্ত। স্পিনারদের ও ভাল আক্রমণ করতে পারে।আমরা সবসময় ওঁর সঙ্গে আছি। ও খুব পরিশ্রমী ছেলে। ' এছাড়াও বিরাট জানিয়েছেন , 'রোহিত-রাহানে শুরুটা দারুণ করেছিলেন,তারপর হার্দিক পান্ডিয়া, ওই একমাত্র এরকম করতে পারে, ও একজন তারকা। '

ভূয়সী প্রশংসায় হার্দিক পান্ডিয়াকে ভরিয়ে দেওয়ার পর ড্রেসিংরুমেও তাঁকে নিয়ে রীতিমতো উন্মাদনা জারি। নিজেই পান্ডিয়াকে নিয়ে মজেছেন ভিডিও শ্যুটে। নিজেই প্রশ্ন করেছেন, ঠিক কেমন লাগল ব্যাটিং অর্ডারে এগিয়ে। ব্যাটিং ধামাকার মত উত্তরেও ধামাকা জারি পান্ডিয়ার। তিনি জানিয়েছেন, 'আমাকে যেখানে ব্যাট করতে দেওয়া হবে, সেখানে ব্যাট করতে খুশি, আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখিনা, আমি দেখি সুযোগ হিসেবে। '

Ladies and gentlemen, here is the man of the moment @hardikpandya7(Also @klrahul11 at the back)🔝👌😁
Great win, series clinched😇 #NumberOne☝️ pic.twitter.com/umyvk0IW7x
— Virat Kohli (@imVkohli) September 24, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+