আইসিসি - র্যাঙ্কিংয়ের সিঁড়ি বেয়ে এক নম্বরে বিরাট কোহলি, টপকালেন সচিনকে
দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। নিউজিল্যান্ড সিরিজের তিনটি ম্যাচের দুটিতে শতরান করে আবারও এক নম্বর বিরাট।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২-১ জয় ভারতীয় দলের। বিরাট কোহলি করেছেন দুটি শতরান। আর তাতে আইসিসি - র্যাঙ্কিংয়ের সিঁড়ির এক নম্বরে বিরাট কোহলি। পাশাপাশি কেরিয়ারের সেরা রেটিং পয়েন্টও পেলেন ক্যাপ্টেন কোহলি।
কানপুরে কেরিয়ারের ৩২ তম শতরান করলেন বিরাট কোহলি। তার সঙ্গে ৮৮৯ পয়েন্ট নিয়ে চলে গেলেন আইসিসি - র্যাঙ্কিংয়ের সিঁড়িতে এক নম্বরে থাকা ক্যাপ্টেন কোহলি। এই তালিকার দু নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এ বি ডিভিলিয়ার্স, তাঁর পয়েন্ট ৮৭২ ও তিন নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার, তাঁর পয়েন্ট ৮৬৫। এতদিন যুগ্মভাবে সচিন তেন্ডুলকর ও তাঁর দখলে ছিল ৮৮৭ পয়েন্ট। এবার সেটা টপকে ৮৮৯ পয়েন্ট হয়ে গেল বিরাট কোহলির নামের পাশে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বিরাট কোহলি করেছেন ২৬৩ রান। তাঁর মধ্যে একটি ইনিংসে ১২১, অন্য একটি ইনিংসে ১১৩।
.@imVkohli moves back to top position in ODI rankings https://t.co/W65xvNZB6Z #cricket @icc
— ICC Media (@ICCMediaComms) October 30, 2017
Click it and Unblock the Notifications