ভারত-ইংল্যান্ড টেস্ট শুরুর আগে রাহানের বিরাট প্রশংসা কোহলির গলায়

ভারত-ইংল্যান্ড টেস্ট শুরুর আগে রাহানের বিরাট প্রশংসা কোহলির গলায়

অস্ট্রেলিয়ায় সিরিজ জয় অতীত। অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন বিরাট কোহলির (Virat Kohali) হাতে। প্রথম টেস্টে পরাজয়, ৩৬ রানে গুটিয়ে যাওয়ার মতো ঘটনার পর পারিবারিক কারণে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এসেছিলেন বিরাট। তারপর রাহানের নেতৃত্বে ভারতের ঐতিহাসিক সিরিজ জেতা। ইংল্যান্ড সিরিজে (India England Test) দলে ফিরে বিরাটের কাছে ফের নেতৃত্ব দেওয়া চাপ তৈরি করবে বলে অনেকে আশঙ্কা করছেন। যদিও সেই আশঙ্কা খারিজ করে দিলেন ভারত অধিনায়ক। আজ চেন্নাইয়ে সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি বলেন, আমাদের দলে পারস্পরিক আস্থা, বিশ্বাস অটুট। অস্ট্রেলিয়ায় রাহানে দারুণ নেতৃত্ব দিয়েছেন, নিজের কর্তব্য পুরোপুরিভাবে পালন করে দেশকে গৌরবান্বিত করেছেন। আমরা একে অপরের সান্নিধ্য, একসঙ্গে ব্যাটিং করা উপভোগ করি। মাঠের বাইরেও আমাদের সম্পর্ক দারুণ।

ভারত-ইংল্যান্ড টেস্ট শুরুর আগে রাহানের বিরাট প্রশংসা কোহলির গলায়

চেন্নাই টেস্টের প্রথম একাদশ ঘোষণা না করলেও কিছুটা ইঙ্গিত মিলেছে বিরাটের গলায়। তবে উইকেটকিপার হিসেবে যে ঋষভ পন্থ-ই এই টেস্টে থেলবেন তা জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। বিরাটের কথায়, অস্ট্রেলিয়ায় পন্থ দারুণভাবে নিজেকে মেলে ধরেছেন। সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ না পেলেও ফিটনেস ধরে রেখেছেন, কঠোর অনুশীলন করেছেন। এরপর সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে দেখিয়ে দিয়েছেন তাঁর উপর টিম ম্যানেজমেন্ট আস্থা রেখে ভুল করেনি। দারুণভাবে ম্যাচ উইনার হিসেবে নিজেকে মেলে ধরেছেন। ভবিষ্যতে পন্থের আরও উন্নতি হবে। আমি নিশ্চিত ঋষভ নিজেকে ধারাবাহিক ম্যাচ উইনার হিসেবে প্রতিষ্ঠা করবেন এবং তাঁকে দেখে প্রতিপক্ষ ভয় পাবে।

ভারত কি তিন স্পিনারে খেলবে? প্রথম একাদশ খোলসা না করলেও সম্ভাবনা উড়িয়ে দেননি বিরাট। তাঁর কথায়, এটা ঠিক কুলদীপ যাদব দীর্ঘদিন টেস্ট খেলেননি। বিদেশে তিন স্পিনারে নামা সম্ভব না হলেও দেশের মাটিতে তা করা যেতেই পারে। চিপকের উইকেট যেমন হয় এই টেস্টের উইকেট সেরকমই। ব্যাটসম্যানদের সহায়ক হবে উইকেট, প্রথম দিকে পেসাররা সহায়তা আদায় করতে পারবেন। স্পিনাররাও সাহায্য পাবেন। রবীন্দ্র জাদেজা নেই। ফলে এই সিরিজে কুলদীপকে নিয়ে আমাদের নিশ্চিতভাবেই ভাবনা রয়েছে। অনেক বোলিং অপশন রয়েছে। যাঁর ব্যাটের হাত ভালো প্রথম একাদশে তাঁর থাকারই সম্ভাবনা বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+