ভারত বনাম দক্ষিণ আফ্রিকা:তৃতীয় টি-টোয়েন্টিতে ধাক্কাধাক্কিতে জড়ালেন বিরাট, সতর্ক করল আইসিসি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টিতে ধাক্কাধাক্কিতে জড়ালেন বিরাট, সতর্ক করল আইসিসি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে প্রোটিয়া পেসারের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ান ভারত অধিনায়ক বিরাট কোহলি। যেকারণে তাঁকে সতর্ক করল আইসিসি।

ঠিক কী ঘটেছে
ভারতীয় দলের ব্যাটিংয়ের সময় প্রোটিয়া পেসার বেউরান হেন্ডরিকসের ওভারে এই ঘটনা ঘটে। ভারতীয় দলের ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারে রান নিতে যাওয়ার সময় সামনে পরে যান হেন্ডরিকস। সেসময় কোহলির চোখে চোখ রাখতে গিয়ে বিরাটের দৌড়ের মাঝে চলে আসেন প্রোটিয়া বোলার। এরপরই হেন্ডরিকসকে কনুই দিয়ে ধাক্কা মেরে ক্রিজের দিকে ছুটে গিয়ে রান সম্পূর্ণ করেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে। দুই ক্রিকেটারই এই ধাক্কার মুহূর্তটি অবশ্য খুবই স্পোর্টিংলি নিয়েছেন।

শাস্তি বিরাটের
প্রোটিয়া পেসারকে ধাক্কা মারায় বিরাটকে অবশ্য আইসিসি'র রোষের মুখে পড়তে হচ্ছে। আইসিসি'র এক বিবৃতিতে জানানো হয়েছে,ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থায় নিয়ম ভেঙেছেন বিরাট। ম্যাচের মাঝে ইচ্ছাকৃত ভাবে কোনও ক্রিকেটারকে ধাক্কা মারায় আইসিসি'র কোড অফ কন্ডাক্টের ২.১২-র নিময় ভেঙেছেন বিরাট। সেকারণে তাঁর ডিমেরিট পয়েন্ট কাটা হল।

এর আগেও শাস্তি পেয়েছেন বিরাট
২০১৬ সাল থেকে ডিমেরিট পয়েন্ট চালু হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার বিরাটের পয়েন্ট কাটা হল। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাটের ডেমেরিট পয়েন্ট কাটা হয়েছিল। এরপর ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচেও আচরণবিধি ভঙ্গের কারণে কোহলির ডিমেরিট পয়েন্ট থেকে এক পয়েন্ট কাটা হয়েছিল।












Click it and Unblock the Notifications