Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Virat Kohli: এশিয়ার মধ্যে শীর্ষে কোহলি, বিরাট টেক্কা দিলেন শাহরুখ-প্রিয়াঙ্কাদেরও

টানা কয়েক বছরের ব্যর্থতার অন্ধকার কাটিয়ে ২০২২ সালের শেষ দিকেই রানের আলোয় ফিরেছিলেন বিরাট কোহলি। আর ২০২৩ সালে কিং কোহলিকে দেখা গিয়েছে আবার সেই পুরানো মেজাজে। ২০২৩ সালে বিরাট কোনও আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেননি। মূলত টেস্ট এবং একদিনের ক্রিকেট খেলেই একাধিক রেকর্ড সৃষ্টি করেছেন বিরাট। শুধু মাঠে নয় একইসঙ্গে মাঠের বাইরেও রেকর্ড গড়েছেন।

এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির জনপ্রিয়তা আকাশচুম্বী। মেসি-রোনাল্ডোর পরই সমাজ মাধ্যমে তাঁর ভক্ত সংখ্যা। কিন্তু শুধু ক্রীড়াবিদদেরই নয় কোহলি একইসঙ্গে টেক্কা দিয়েছেন বলিউড সেলিব্রিটিদেরও। ২০২৩ সালে উইকিপিডিয়াতে এশিয়ার মধ্যে সবথেকে জনপ্রিয় ব্যক্তির নাম বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক পিছনে ফেলে দিয়েছেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়াকেও।

Virat Kohli

২০২৩ সালে এশিয়ান সেলেবদের মধ্যে সবচেয়ে বেশি দেখা উইকিপিডিয়া পেজ সার্চের তালিকায় বিরাট বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়াকে ছাড়িয়ে গেছেন। তালিকা অনুযায়ী, তিনি সবচেয়ে জনপ্রিয় এশিয়ান ব্যক্তিত্ব। ১০.৭ মিলিয়নেরও বেশি মানুষ বিরাট কোহলির উইকিপিডিয়া পৃষ্ঠাটি সারা বছর ধরে দেখেছেন।

শাহরুখ খানের পেজটি সার্চ হওয়ার সংখ্যা ৭.৭ মিলিয়ন, প্রিয়াঙ্কা চোপড়ার পেজ সার্চের সংখ্যা ৬.৫ মি‌লিয়ন। ফলে দুই বলিউড তারকাকে টপকে এশিয়ানদের মধ্যে শীর্ষে কিং কোহলিই।

২০২৩ সালে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নজরকাড়া পারফরম্যান্স করেছেন বিরাট কোহলি, ওডিআইতে বিরাট কোহলি করেছেন ১৩৭৭ রান, এরমধ্যে বিশ্বকাপেই করেছেন ৭১১ রান। ২০২৩ সালে একদিনের ক্রিকেটে এসেছে ছয়টি শতরান।ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান করে ব্যাটসম্যান হয়ে সচিনের রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন।

প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি কর আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫ হাজার এবং ২৬ হাজার রান। ২০২৩ সালে আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেননি। টেস্ট খেলেছেন আটটি এবং তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভালো। বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে ৩৬৪ বলে ১৮৬ রান করেন যা ছিল ২০১৯ সালের পর লাল বলের খেলায় তাঁর প্রথম শতরান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও এ বছর একটি টেস্ট সেঞ্চুরি আছে কোহলির।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৬ রানের সৌজন্যে চলতি বছরে সব ফর্ম্যাট মিলিয়ে ২০০০ রান পূর্ণ করেছেন কিং কোহলি। এই নিয়ে সাত বার এক ক্যালেন্ডারক ইয়ারে ২ হাজার রান এল বিরাটের ব্যাট থেকে। বর্তমানে কোহলিই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি সাত বার এই রেকর্ড স্পর্শ করলেন। সেই সঙ্গে টপকে গেলেন কুমার সঙ্গকারাকেও।

এদিকে বিশ্বকাপ ফাইনালের পর হারের হতাশায় কী করেছিলেন কোহলি? সম্প্রতি একটি ভিডিও-তে সেটা ফাঁস হয়েছ।

কাপ জয়ের পর সেলিব্রেশন করছিলেন অজি ক্রিকেটাররা। ঠিক সেই সময় ক্যামেরা বিরাটকে ফোকাস করে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে মাথা থেকে টুপি নামিয়ে বিমর্ষ মুখে উইকেটের দিকে এগিয়ে আসছেন বিরাট। এর পর নিজের টুপি দিয়ে উইকেটের বেল ফেলে দেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+