Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিরাট কোহলির পরামর্শে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালের আগে উজ্জীবিত যশ ধুলের ভারত

যশ ধুলের ভারত অস্ট্রেলিয়াকে চূর্ণ করে পৌঁছে গিয়েছে অনূ্র্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে। অ্যান্টিগায় শনিবার পঞ্চমবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারত নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। দুই দলই এবারের বিশ্বকাপে অপরাজেয়। ফাইনালের আগে এবার বিরাট কোহলি উদ্বুদ্ধ করলেন গোটা ভারতীয় দলকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভার্চুয়াল আলাপচারিতার ছবি পোস্ট করেছেন অনূর্ধ্ব ১৯ দলের কয়েকজন ক্রিকেটার।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালের আগে বিরাট ভোকাল টনিক

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চলাকালীন ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিয়েছিল বিরাট কোহলিকে। সেই অভিজ্ঞতার কথা কয়েক দিন আগেই জানিয়েছেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। বিরাট কোহলির মতোই দিল্লি-নিবাসী যশ ধুল এবারের আইপিএল নিলামে চমক দেখাতে পারেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে দুরন্ত শতরান করে গতকাল ম্যাচের সেরাও হয়েছেন ধুল। ভারতীয় ক্রিকেট-ভক্তরা অপেক্ষায় ধুলের নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জয়ের জন্য। ইংল্যান্ডের বোলিং বিভাগকে সমীহ করছেন ধুল। একইভাবে ভারতের স্পিনারদের হাতেও থাকতে পারে সাফল্যের চাবিকাঠি। গতকাল অজিদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার পথেও ভূমিকা ছিল ভারতীয় স্পিনারদের।

আজ বিরাট কোহলি ভার্চুয়ালি ভারতের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। বিরাট এই মুহূর্তে রয়েছেন আমেদাবাদে। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের স্পিনার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ফাইনালের আগে সর্বকালের সেরা (GOAT) বিরাট কোহলির কাছ থেকে মূল্যবান টিপস পেলাম। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আরেক নজরকাড়া ক্রিকেটার তথা অলরাউন্ডার রাজবর্ধন হঙ্গরগেকর ইনস্টাগ্রাম স্টোরিতে ভার্চুয়াল আলাপচারিতার ছবি দিয়ে লিখেছেন, বিরাট কোহলি ভাইয়ার সঙ্গে কথাবার্তা বলতে পেরে খুবই ভালো লাগছে। জীবন ও ক্রিকেট সম্পর্কে অনেক কিছুই শিখতে পারলাম। আগামী দিনে এই পরামর্শগুলি খুবই সহায়ক হবে।

ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা মূল্যবান পরামর্শ দিয়েছিলেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে। এনসিএ-র প্রধান ভিভিএস লক্ষ্মণ নিজে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন দলের সঙ্গে। এদিন বিরাট কোহলির ভোকাল টনিক আত্মবিশ্বাস ও মনের জোর অনেকটাই বাড়িয়ে দিল যশ ধুলের ভারতের। গোটা দল এখন মুখিয়ে রয়েছে খেতাব জয়ের ব্যাপারে। উল্লেখ্য, বিরাট কোহলির নেতৃত্বে ভারত মালয়েশিয়ায় ডাকওয়ার্থ-লুইস মেথডে ১২ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল। বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদের পর দিল্লির ক্রিকেটার হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতানোর হাতছানি রয়েছে যশ ধুলের সামনে। সোশ্যাল মিডিয়ায় এমন পোস্টও অনেকে করছেন যে, ২০১৮ সালে ভারত যখন শেষবার পৃথ্বী শ-র নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতে সেবারও গোটা দলকে উদ্বুদ্ধ করেছিলেন কোহলি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+