২০১২ সালের পর এই প্রথম আইসিসি ইভেন্টের নক আউটে নেই ভারত! হতাশায় বাতিল অনুশীলন
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার পথে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডকে হারিয়েছিল বিরাট কোহলির ভারত। তবে সিনিয়র পর্যায়ে এখনও অবধি একটিও আইসিসি ইভেন্টে ভারতকে চ্যাম্পিয়ন করাতে পারেননি ক্যাপ্টেন কোহলি। চলতি টি ২০ বিশ্বকাপে নামিবিয়া ম্যাচে খেলতে নামার আগেই শেষ ভারতের অভিযান। এতেই জড়িয়ে একরাশ লজ্জা।

২০১২ সালের পর এই প্রথম ভারত আইসিসি ইভেন্টের গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিল। নক আউট পর্বে যেতেই পারল না। প্রথম ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে যথাক্রমে ১০ ও ৮ উইকেটে হারে ভারত। এরপর আফগানিস্তানকে হারায়। স্কটল্যান্ডের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে বলের নিরিখে নিজেদের সর্বাধিক ব্যবধানে জয়লাভ করে গ্রুপের সব দলকে নেট রান রেটে টেক্কা দিয়েছিল বিরাট কোহলির দল। তবে নিউজিল্যান্ড হারলেই একমাত্র ভারতের শেষ চারে যাওয়ার পথ প্রশস্ত হতো। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধেও দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে কিউয়িরা।
🗣️ 🗣️: B. Arun reflects on the learnings and journey as #TeamIndia Bowling Coach. 👍#T20WorldCup pic.twitter.com/F3tk0u3wUM
— BCCI (@BCCI) November 7, 2021
২০১২ সালের টি ২০ বিশ্বকাপে সুপার এইট পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। অস্ট্রেলিয়ার কাছে সেবার ধোনিবাহিনী হেরেছিল ৯ উইকেটে। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারালেও শেষ অবধি নেট রান রেটে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলে সেমিফাইনালে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তান। এরপর কোনও আইসিসি ইভেন্টেই ভারত নক আউট পর্বের আগে বিদায় নেয়নি। টি ২০ বিশ্বকাপে এবারই প্রথম দেশকে নেতৃত্ব দিলেন বিরাট কোহলি। টি ২০ বিশ্বকাপেই শেষবার তিনি ভারতকে টি ২০-তে নেতৃত্ব দিচ্ছেন। ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই ভারত নামবে নতুন অধিনায়কের নেতৃত্বে। এমনকী একদিনের আন্তর্জাতিকেও রোহিত শর্মাকেই অধিনায়ক ঘোষণা করে দিতে পারে বিসিসিআই। যেহেতু ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত ভারত মাত্র তিনটি ওয়ান ডে খেলবে বলে ঠিক রয়েছে, ফলে ওয়ান ডে ক্যাপ্টেন্সি নিয়ে সিদ্ধান্ত পরেও ঘোষণা হতে পারে। তবে ২০২৩ সালে ভারত নতুন অধিনায়কের নেতৃত্বেই দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে পারে। তার আগে অস্ট্রেলিয়ায় রয়েছে টি ২০ বিশ্বকাপ আগামী বছর।
India’s campaign at the #ICCT20WorldCup pic.twitter.com/VhsdiQld8I
— Virender Sehwag (@virendersehwag) November 7, 2021
টি ২০ বিশ্বকাপে ২০০৭ সালের চ্যাম্পিয়ন, ২০১৪ সালের রানার-আপ ও ২০১৬ সালের সেমিফাইনালিস্ট ভারত এবার সেমিফাইনালেই উঠতে পারেনি। হতাশ ভারতীয় শিবির তাই আজ দুবাইয়ে অনুশীলন বাতিল করেছে। এবারের বিশ্বকাপে যাঁরা একটিও ম্যাচ খেলেননি এমন ক্রিকেটারদের সুযোগ দেওয়া হতে পারে।
Sigh.. #NZvAFG #T20WorldCup pic.twitter.com/Nm6LqIjZxU
— Wasim Jaffer (@WasimJaffer14) November 7, 2021
Well done @BLACKCAPS for getting into semis..you guys deserve it. How good is Kane Williamson wah.. love this man and his NZ team.. I know india isn’t going forward no worries we will get better and come back stronger @BCCI
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 7, 2021
বিরাট কোহলিও কাল খেলেন কিনা সেটা নিয়ে জল্পনা চলছে। নামিবিয়া ম্যাচে ভারত পূর্ণশক্তির দল নাও নামাতে পারে। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। ২০০৯, ২০১০ ও ২০১২ সালের টি ২০ বিশ্বকাপে ভারত সুপার এইট পর্ব থেকেই বিদায় নিয়েছিল, ১২টি দলের মধ্যে যথাক্রমে সপ্তম, অষ্টম ও পঞ্চম স্থানে থেকে। ভারতের বিদায় নিশ্চিত হতেই পাকিস্তান নেটাগরিকরা মিম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। বীরেন্দ্র শেহওয়াগ থেকে ওয়াসিম জাফরের মতো প্রাক্তনরাও হতাশা ঢাকছেন মিম-সমৃদ্ধ পোস্টে।












Click it and Unblock the Notifications