টেস্টে শীর্ষ স্থানে থেকেই ২০১৯-এ ইতি বিরাট কোহলির, কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং বাবর আজমের

টেস্টে শীর্ষ স্থানে থেকেই ২০১৯-এ ইতি বিরাট কোহলির, কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং বাবর আজমের

টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের নিরিখে ২০১৯-কে 'দারুণ বছর' বলে আখ্যা দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। এই বছরেই একাধিক রেকর্ডের মালিক হওয়া ভিকে ক্রিকেটের সব ফর্ম্যাটে সর্বাধিক রান সংগ্রাহক হয়েছেন। ওয়ান ডে রানে টপকে গিয়েছেন জ্যাক কালিসকে। আবার আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্টে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় এক নম্বর স্থান ধরে রেখে দুর্দান্তভাবে বছর শেষ করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

প্রথম বিরাট, দ্বিতীয় স্মিথ

প্রথম বিরাট, দ্বিতীয় স্মিথ

চলতি বছরের ডিসেম্বরের শুরুতে আইসিসি প্রকাশিত টেস্ট ক্রম তালিকার শীর্ষ স্থানে পৌঁছন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। বছর শেষের র‌্যাঙ্কিং-এও সেই স্থান ধরে রাখলেন ভিকে। ৯২৮ পয়েন্টে অবস্থান করছেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ৯১১ পয়েন্টে অবস্থান করছেন।

তৃতীয় কেন, চতুর্থ পূজারা

তৃতীয় কেন, চতুর্থ পূজারা

আইসিসি প্রকাশিত বছর শেষে টেস্ট র‌্যাঙ্কিং-এ তিন নম্বর স্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ভারতের চেতেশ্বর পূজারা। কিছুটা নেমে তালিকার সপ্তম স্থানে গিয়ে পৌঁছেছেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে।

বাবরের সেরা র‌্যাঙ্কিং

বাবরের সেরা র‌্যাঙ্কিং

আইসিসি প্রকাশিত বর্ষসেরা টেস্ট র‌্যাঙ্কিং-এ ষষ্ঠ স্থানে উঠে এসেছেন পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান বাবর আজম। কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং-এ পৌঁছেছেন তিনি। তালিকার অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছেন যথাক্রমে ডেভিড ওয়ার্নার, জো রুট ও রস টেলর।

মায়াঙ্ক ও রোহিত

মায়াঙ্ক ও রোহিত

তালিকার ১২তম স্থানে অবস্থান করছেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। তাঁর সঙ্গী রোহিত শর্মা আইসিসি প্রকাশিত বর্ষসেরা টেস্ট র‌্যাঙ্কিং-এ ১৫তম স্থানে অবস্থান করছেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপ

টেস্ট চ্যাম্পিয়নশিপ

৩৬০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ২১৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+